কুলিয়ারচরে পিকআপ-সিএনজি সংঘর্ষ আহত ৯ লাখাই থানা পুলিশের সাড়াশি অভিযানে পলাতক সহ ৯ জন গ্রেপ্তার। দিনাজপুর সদরে ৩৭ অসচ্ছল পরিবার পেলেন প্রধানমন্ত্রীর অনুদানের চেক পীরগাছায় জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার অভিভাবক সমাবেশ নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ কোজাগরী লক্ষ্মীপূজা: সৌভাগ্যের আরাধনা জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ পীরগাছায় বসতবাড়ি ভাঙচুর ও বাঁশ কাটার অভিযোগ, নিরাপত্তা চান ভুক্তভোগী গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা

ডোমারে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত

গুমের শিকার ছাত্রদলের সকল নেতা-কর্মী ও সকল নাগরিকের মুক্তি এবং আওয়ামী লীগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতা-কর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবিতে নীলফামারীর ডোমারে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।


মঙ্গলবার (১০ই ডিসেম্বর) সকালে পৌর শহরের কলেজ গেটে ডোমার সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন- ডোমার সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোঃ সামিউল আরেফিন হৃদয়। এসময় কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনায় ছাত্রদলের নেতা-কর্মীদের গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয় বলে জানান নেতারা। মানববন্ধনে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান অংশগ্রহণকারীরা।


একই দিন, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ কলেজ সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও মানববন্ধন করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা।
আরও খবর