নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

ঠান্ডায় কাঁপছে কিশোরগঞ্জ, জবুথবু জনজীবন



নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গত দুই দিনের তাপমাত্রায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও শীতল হাওয়ার কারণে ঠান্ডায় কাঁবু হয়ে পড়েছে ছিন্নমূল মানুষ ও প্রাণিকুল। শীত আর কনকনে হিমেল হাওয়ার কারণে কষ্টের মধ্য দিয়ে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ।গত দুই দিন ধরে দিনে দেখা নেই সূর্যের। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীত ও ঘন কুয়াশার মাত্রা বাড়তে থাকায় ভোগান্তি পোহাতে হয় ছিন্নমূল মানুষদের। ঘন কুয়াশার কারণে সকাল বেলায় কাজে যেতে বিঘ্নিত হচ্ছে। এমনকি কুয়াশার কারণে বোরো বীজতলা ক্ষতির মুখে পড়েছে। প্রচণ্ড ঠান্ডায় স্বচ্ছলরা বাড়ির বাইরে আসছে কম, তবে খেটে খাওয়া মানুষ জীবিকার সন্ধানে বের হতে হচ্ছে। শীতের কাঁপুনি নিয়ে কাজ করতে হচ্ছে দিনমজুরদের। ঘোপাপাড়া গ্রামের মবার উদ্দিন জানান, কনকনে ঠান্ডার কারণে নিয়মিত কাজে যেতে পারছি না। তীব্র ঠাণ্ডা নিবারণের মতো গরম কাপড়ের অভাব রয়েছে। ফলে অতিকষ্টে দিন চলছে। অভাবী মানুষজন শীত নিবারণের জন্য খড় কুটো জ্বালিয়ে অব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এ অবস্থায় গরম কাপড়ের অভাবে শীতের কষ্টে কাহিল হয়ে পড়েছে ছিন্নমূল মানুষ। শীতের তীব্রতা বাড়ায় সবচেয়ে বেশি কষ্ট ভোগ করছে শিশু, নারী ও বয়স্করা। প্রতিদিনই সর্দি, কাশি, ডায়রিয়াসহ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। শীত থেকে বাঁচতে ফুটপাত থেকে পুরাতন কাপড় কেনার হিড়িক পড়েছে। ফলে গরম কাপড়ের দামও বাড়িয়ে দিয়েছে দোকানীরা।


আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২১ ঘন্টা ৪৪ মিনিট আগে