জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখ গুলি ব্যবহার দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস কুলিয়ারচরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আশাশুনিতে ৪৬ হাজার টাকার ভারতীয় শাড়ীসহ চোরাকারবারী আটক চুরি হওয়া মিনি ট্রাক নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার পটলের ১০ম মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ রামগঞ্জগামী আল-আরাফাহ বাসের সঙ্গে ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০ ছাড়িয়েছে ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুরের মধ্যে হালকা বর্ষণের পূর্বাভাস সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের আজ সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের ১০ মৃত্যু বার্ষিকী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন রাবির ইয়াসিন আরাফাত বিজয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ শতভাগ সাফল্যের ধারাবাহিকতায় আল ইসরার এগিয়ে চলা সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি প্রত্যাশা, চাপ ও সম্ভাবনা: এসএসসি পরীক্ষার্থীদের বর্তমান অবস্থা রাজবাড়ীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোয়ালন্দে দুই স্কুলে এসএসসিতে পাস মাত্র একজন

ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-12-2024 04:54:35 am

ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন। তার ওপর রিকভারির জন্য রেজিস্টার্ড মোবাইল বা ই-মেইল অ্যাকাউন্টেও অ্যাক্সেস নেই। এমন পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না। কারণ সহজেই পেতে পারেন সমাধান।


এর জন্য আগেই আপনি লগ ইন করেছেন এবং এখনো তাতে লগ ইন করা আছে এমন একটি ডিভাইস প্রয়োজন। সেটি নিজের ফোন বা কম্পিউটার, এমনকি কোনো আত্মীয়-বন্ধুর ফোন-কম্পিউটার হলেও চলবে।


এরপর ব্রাউজারে facebook.com/login/identify টাইপ করুন। আর সেখানে কোনো একটা ই-মেইল অ্যাড্রেস কিংবা মোবাইল নম্বর লিখুন। যদি এতে কাজ না হয়, আপনার অ্যাকাউন্টের নাম অথবা ইউজার নেম লিখুন। এবার অ্যাকাউন্টটি হাতে পেয়ে যাওয়ার পর প্রথমেই ‘নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু দিস?’-এ ক্লিক করুন। সেখানে যা যা তথ্য চাওয়া হচ্ছে সেগুলো এবং নতুন একটি কনট্যাক্ট ডিটেইল দিন। খেয়াল রাখবেন, এই কনট্যাক্ট ইনফরমেশন যেন এর আগে কখনো এই ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহৃত না হয়। এবার যদি সব সিকিউরিটি চেক পাস করে যান, তাহলেই সুযোগ আসবে পাসওয়ার্ড রিসেট করার। এরপর আপনার অ্যাকাউন্টটি আপনি ফের ব্যবহার করতে পারবেন।


তবে যদি এ পদ্ধতিতে কাজ না হয়, আপনি গ্রিবেন্স অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই অফিসারের সঙ্গে যোগাযোগের দুটি উপায় রয়েছে। যার মধ্যে প্রথমটি হলো একটি অনলাইন ফরম পূরণ করা। এতে আপনাকে কিছু বিকল্প বেছে নিতে হবে, যেখানে অ্যাকাউন্ট লক করার কারণ, পুনরুদ্ধারের উদ্দেশ্য ইত্যাদি নিয়ে প্রশ্ন করা হয়। এ ফরমে ইলেকট্রনিক স্বাক্ষরও নেওয়া হয়। এছাড়াও ই-মেইল বা পোস্টের মাধ্যমে সরাসরি অভিযোগ দায়ের করতে পারেন।

আরও খবর

6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

১৪ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

৯৯ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে





695b8d3baf5ac-050126040651.webp
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

২১৮ দিন ৮ ঘন্টা ১০ মিনিট আগে