সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার

কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ অভিবাদন মঞ্চে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জোহরা জাতীয় পতাকা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ইদ্রিস মিয়া দুদকের পতাকা উত্তোলন করেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান শিক্ষক নুরুল আলম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকীন মাশরুর খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী শাহাদাত হোসেন শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ উদ্দিন ভূঁইয়া, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, কুলিয়ারচর থানা সেকেন্ড অফিসার শুভ আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুসলিমা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ সোলায়মান, উপজেলা তথ্য (আপা) কর্মকর্তা শিউলি আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ রফিক উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল বাহার, বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি ফজলে এলাহী, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, এনজিও প্রতিনিধি চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ মুছা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ জহির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মুফতি আব্দুল কাইয়ুম খান, আবু নাছের আব্দুল্লাহ, লীলা রাণী সাহা, মোঃ নাঈমুজ্জামান নাঈমসহ স্থানীয় সাংবাদিক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আরও খবর
deshchitro-6a3462b773908-190626032719.webp
সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২

২ ঘন্টা ২২ মিনিট আগে