আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-12-2024 04:46:45 pm

সাদা পোশাকে কাউকেই গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


সোমবার খুলনার শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার পুলিশ, ফায়ার সার্ভিসসহ সব সরকারি কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক জায়গায় মব অ্যাক্ট হচ্ছে। ঘটছে হত্যাকাণ্ডের ঘটনাও। তাই নিজের হাতে আইন তুলে না নিয়ে, অপরাধীদের পুলিশে সোপর্দ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি।


জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ নেই। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর তেলবাজি বন্ধ করতে হবে।


তিনি আরও বলেন, থানা থেকে লুট হওয়া অনেক অস্ত্রই এখনো উদ্ধার হয়নি। খোয়া যাওয়া সেসব অস্ত্র উদ্ধার হলে, পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আরও খবর