নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে জয়িতাদের সংবর্ধনা

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উপলক্ষ্যে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে ও জয়িতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমানসহ অন্যান্যরা। এসময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী আব্দুল বারী ও অফিস সহায়ক ফরিদ আহমেদসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন নারী নেত্রী উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ে ২০২৪-২০২৫ সনে যে ৫ নারীকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয় এরা হলো– অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী আনোয়ারা বেগম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী লতা নকরেক, সফল জননী হিসেবে নিয়তী রানী রায়, সমাজ উন্নয়নে অবদানকারী নিপা কোচ ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে নারী পারভীন বেগম। ৫টি ক্যাটাগরিতে ৫ জনকে নির্বাচিত করা হয়। সভায় নির্বাচিত জয়িতাদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Tag
আরও খবর