শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

বিশ্বকাপ নিয়ে অতিরঞ্জিত হওয়া কাম্য নয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-11-2022 02:00:32 am


◾ মু, সায়েম আহমাদ


বিশ্বকাপ! যে নামটি শুনলে জনে-মণে হয়ে ওঠে আনন্দে আত্মহারা। ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশের প্রতিটি জায়গায় সমর্থকগোষ্ঠীরা নিজ নিজ দলের প্রতি ভক্তি আর ভালোবাসার জায়গা থেকে আনন্দ উৎসব করে থাকে। নিজ দলের পতাকা তৈরি করা থেকে শুরু করে সবকিছুতেই নিজ দলকে সবার সেরায় রাখতে আগ্রহী হয়ে ওঠে। যেইভাবেই হোক নিজ দলকে অন্য দল থেকে সেরা হিসেবে প্রমাণ করতেই হবে। সেজন্য বিভিন্ন সময়ে তর্কে-বিতর্কে জড়িয়ে পড়ে সমর্থকগোষ্ঠীরা।  


এত কিছু সত্বেও আমাদের দেশে কিছু আবেগী দর্শক কিংবা এমন কিছু সমর্থক দেখা যায়। যারা কিনা এসব কিছু অতিরঞ্জিত করে ফেলে।প্রতিযোগিতামূলক ভাবনা থেকে নিজ দলের পতাকা সর্বোচ্চ বড় করার চিন্তাভাবনা করে এবং বাস্তবায়ন করে। অথচ এমন কিছু করা মোটেও ঠিক নয়। যখন খেলা অনুষ্ঠিত হয় নিজ দলের পরাজয় মেনে নিতে পারেন না। নিজ দলের হারের পর নিজেকে আত্মনিয়ন্ত্রণ করে রাখতে পারেন না। ফলে ঘটে বড় ধরনের দুর্ঘটনা। হাতাহাতি থেকে শুরু করে মারামারি, ভাঙচুর ও আগুন এসব কিছু উচ্চ পর্যায়ে চলে যায়। এটি কোন দুঃখের কথা নয় , বরং বাস্তব চিত্র এমনই। তবে এটি শুধু আমাদের দেশে হচ্ছে এমন নয় বরং আমাদের পাশের দেশ ভারতেও এমন কিছু ঘটছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে জানতে পারি। তাই, আমাদের ভাবনায় রাখতে হবে যে, খেলাকে খেলার জায়গায় , নিজের ব্যক্তিগত জীবন, জীবনের জায়গায়। অর্থাৎ খেলাকে বিনোদনের উৎস হিসেবে নিতে হবে, জীবনের অংশ হিসেবে নয়। কিন্তু এই ছোট্ট কথাটি আমরা ভুলে যাই, ভুলে যাই নিজের ব্যক্তি জীবনের কথা। ফলেই ঘটে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। খেলা নিয়ে কখনো এমন অতিরঞ্জিত হওয়া উচিত বলে মনে করি না। সেজন্য আমাদের সবার উচিত হবে, এসব কিছু থেকে বিরত থেকে বিনোদনের মাধ্যম হিসেবে খেলাধুলা উপভোগ করা। বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে সংঘর্ষ কিংবা মনোমালিন্য নয় বরং সভ্য সমাজের আদর্শের প্রতীক হিসেবে গড়ে উঠুক এই প্রত্যাশা রাখি। 


মু, সায়েম আহমাদ

তেজগাঁও, ঢাকা


আরও খবর
deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

৫ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে







deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

১০০ দিন ১৯ ঘন্টা ২৪ মিনিট আগে