কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন।

লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক কাজকর্ম। দিনের বড় একটি অংশ বিদ্যুৎহীন থাকার পর সন্ধ্যার পর থেকে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের। ভুক্তভোগী বাসিন্দাদের মতে, শুধু দিনের বেলায়ই নয়, বরং সন্ধ্যার পর যখন বিদ্যুতের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি থাকে, তখনই লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যায়। অনেক ক্ষেত্রে একবার বিদ্যুৎ গেলে দীর্ঘ ২-৩ ঘণ্টার আগে ফিরে আসছে না। এস এস সি পরীক্ষা চলমান থাকলেও রাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা পড়ার টেবিলে বসতে পারছে না। হাতপাখা আর মোমবাতিই এখন তাদের ভরসা। গরমে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন। এস এস সি পরীক্ষার্থী সামিউন বলে,পরীক্ষা দিচ্ছি ঠিকই, কিন্তু কি লিখতেছি জানি না,কারন ঘন ঘন লোডশেডিংয়ের কারনে মোমবাতি জ্বালিয়ে পড়ছি, জীবনটা অতিষ্ঠ। বিদ্যুৎ বিভাগ (পিডিবি/পল্লী বিদ্যুৎ) সূত্রে জানা গেছে, চাহিদার তুলনায় সরবরাহে বড় ধরনের ঘাটতি থাকায় এই লোডশেডিং করতে হচ্ছে। জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত বিদ্যুৎ না পাওয়ায় রুটিন মাফিক লোডশেডিং দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে বাধ্য হয়েই ঘন ঘন সংযোগ বিচ্ছিন্ন করতে হচ্ছে। লাখাই উপজেলাবাসীর দাবি, বিদ্যুৎ বিভ্রাটের এই সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। বিশেষ করে রাতের বেলা এবং গুরুত্বপূর্ণ সময়ে লোডশেডিংয়ের মাত্রা কমিয়ে জনজীবনে স্বস্তিতে ফিরিয়ে দেওয়া এখন সময়ের দাবি।
Tag
আরও খবর