নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

রাজনৈতিক সৌহার্দপূর্ণ সম্প্রীতির এক দৃষ্টান্ত শরিফুল আলম

রাজনৈতিক সৌহার্দপূর্ণ সম্প্রীতির এক দৃষ্টান্ত স্থাপন করেছেন শরিফুল আলম। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদের অসুস্থতার খবর পেয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তাঁর গ্রামের বাড়িতে ছোটে যান বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ( ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি। বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদ দীর্ঘ দিন যাবত অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন। গত রবিবার (৮ ডিসেম্বর) রাত ৯ টার দিকে শরীফুল আলম উপজেলা উছমানপুর ইউনিয়নের মুর্শিদ উদ্দিন আহমেদের নিজ বাড়িতে তাঁর শয্যাপাশে বসে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহআলম, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মো. মাসুদ রানা, সদস্য সচিব, মোখলেছুর রহমান মঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সালাম সুমন, পৌরস্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ হারুন আল রশিদ হারুন সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক সম্প্রীতি ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ অনেকটাই হারিয়ে গেছে, একদল অন্য দলের প্রতি চরম শত্রুতে পরিনত হয়েছে। রাজনৈতিক সম্প্রীতি ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ অনেকটাই হারিয়ে গেছে। দেশের মানুষ প্রতিহিংসার রাজনীতি দেখে অভ্যস্ত হয়ে পড়েছে। আর এই প্রেক্ষাপটে বিএনপি নেতা শরীফুল আলম প্রতিপক্ষ রাজনৈতিক নেতার অসুস্থতার খোঁজ খবর নিতে গিয়ে যে মানবিক মূল্যবোধ ও রাজনৈতিক শিষ্টাচারের এক অনন্য নজির স্থাপন করেছেন, সুধী সমাজ তেমনটাই মনে করছেন। দীর্ঘ দিন যাবত অসুস্থ, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন আহমেদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ায়, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শরীফুল আলমের ভূয়সী প্রশংসা করে বলেন রাজনীতিতে এমন সৌহার্দপূর্ণ সম্প্রীতি বজায় থাকুক যুগ যুগ।কারণ রাজনীতিবিদরাও সমাজের অংশ, সামাজিকভাবে একে-অপরের প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল তা প্রমাণ করেছেন শরীফুল আলম।
আরও খবর