আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

ভারতে বাংলাদেশী দূতাবাসে হামলার প্রতিবাদে শান্তিগঞ্জে বিক্ষোভ

ভারতের আগরতলায় বালাদেশ উপ হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল পালিত হয়েছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলার পাগলা বাজারে ভারতীয় আগ্রাসন বিরোধী সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি পাগলা বাজার কলেজ মার্কেটের সামন থেকে শুরু হয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে পাগলা বাজার বাসস্ট্যান্ডে এক সমাবেশে এসে মিলিত হয়। স্থানীয় গণমাধ্যমকর্মী নোহান আরেফিন নেওয়াজের সঞ্চালনায় বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, সজিব আহমদ, হাফিজ আবু সাঈদ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মামুনুর রশিদ মামুন, ইমরান আহমদ, ওলীউর রহমান, নাসির আহমদ, আবু তাহের ইমন ও রাহাদ হোসাইন। বক্তব্যে বক্তারা বলেন, 'বাংলাদেশ একটি স্বাধীন স্বার্বভৌম দেশ। ভারতের উগ্রবাদি রাজনৈতিক দল বিজেপির মদদে ভারতের উগ্রবাদি হিন্দুরা বাংলাদেশ মিশনে হামলা চালিয়েছে এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে। যা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। এমন ঘৃণ্য অপকর্মের মাধ্যমে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হেনেছে। আমরা এই ঘঠনার তীব্র নিন্দা জানাই। সেই সাথে রাষ্ট্রীয়ভাবে ভারতের এমন ঘৃণ্য অপকর্মের জন্য জবাবদিহি করা হোক।' বক্তারা আরো বলেন, 'দিল্লীর তাবেদার আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা রকমের ষড়যন্ত্র করে যাচ্ছে। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করতে একের পর এক চক্রান্ত করে যাচ্ছে। কিন্তু সম্প্রীতিতে বিশ্বাসী বাংলাদেশের মানুষ ধৈর্য্যের সাথে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে যাচ্ছে। যার ফলে ভারতীয়রা ক্ষিপ্ত হয়ে এখন আগ্রাসী মনোভাব চালাচ্ছে। কিন্তু বাংলাদেশের সংগ্রামী জনতা ভারতের আগ্রাসন সম্মিলিতভাবে রুখেঁ দিবে।'   এ সময় উপস্থিত ছিলেন, সবুজ কাওসার, বিশ্বজিত দে শুভ্র, জুবেল আহমদ, ওবায়দুল হক মাসুম, খালেদ আহমদ, সাইফুর রহমান, মাইনউদ্দিন, রফিকুল ইসলাম, সাব্বির আহমদ, রিমন আহমেদ, লিপসন আহমদ, জাহিনুর, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, ইমন আহমদ, শুভ আহমেদ, নাহিদ আহমেদ সহ আরো অন্যান্যরা।
আরও খবর




deshchitro-6aa6993218dff-130926063810.webp
১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের

১৬ ঘন্টা ২ মিনিট আগে