নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে উদ্যোক্তা উন্নয়ন ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কারিতাস মরিয়মনগর অফিস হলরুমে মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির উদ্যোক্তা উন্নয়ন ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীগণ উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবেন; ব্যবসা বিষয়ক মৌলিক ধারণাসমূহ ব্যাখ্যা করতে পারবেন; একজন ভালো উদ্যোক্তার গুণাবলি ব্যাখ্যা করতে পারবেন; ব্যবসা বাছাই, ক্রেতা ও বিক্রেতা নির্বাচন ও ব্যবসার সম্ভাব্যতা যাচাই করতে পারবেন; বাজার জরিপের মাধ্যমে ব্যবসার সম্ভাব্যতা যাচাই করতে পারবেন; কৃষি উপকরণ সরবরাহকারী কোম্পানির সম্বন্ধে ধারণা পাবে ও যোগাযোগ পদ্ধতির দক্ষতা অর্জন করবে; কৃষি যন্ত্রপাতির ব্যবহার ও সম্ভাব্যতাসমূহ ব্যাখ্যা করতে পারবেন; উপকরণ সরবরাহকারী কোম্পানির তালিকা ও যোগাযোগ পদ্ধতি রপ্ত করতে পারবেন; বাজারজাত করণের সমস্যাসমূহ চিহ্নিতকরণ ও তার সমাধানের উপায় নির্ধারণ করতে পারবেন, উৎপাদন পরিকল্পনা অনুযায়ী কৃষি উপকরণের তালিকা তৈরি ও চাহিদা যাচাই করতে পারবেন। কারিতাস বাংলাদেশ, স্ট্রমী ফাউন্ডেশন সম্পর্কে ধারণা প্রদান সীডস প্রকল্প কি? সীডস প্রকল্পের প্রধান কার্যক্রম নিয়ে সহভাগিতা উদ্যোক্তা কি? উদ্যোক্তার লক্ষ্য ও উদ্দেশ্য। উদ্যোক্তা উন্নয়নের গুরুত্ব। একজন ভালো উদ্যোক্তার সাধারণ বৈশিষ্ট্য এবং তার দায়িত্ব ও কর্তব্যসমূহ। ব্যবসা কি? ব্যবসা নির্বাচনের পদ্ধতি, ব্যবসায়িক বিবেচ্য বিষয়সমূহ। ব্যবসায়িক পরিকল্পনা ও ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণে সহায়তা করেন, সীডস কর্মসূচির পি.ও (ই.আই) মো. ওসমান গনি, উপজেলা সমন্বয়কারী অনন্যা সাংমা ও মাঠ সহায়ক লিয়া হাগিদক। প্রশিক্ষণে মোট ২০টি আত্মনির্ভরশীল দলের ২২ জন অংশগ্রহণ করে।

Tag
আরও খবর