ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন এক দরিদ্র পরিবারেকে ঈদ উপহার, তাৎক্ষণিক লাখপতি অসহায় মাসুদ - হরমুজা তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা জীববৈচিত্র্য রক্ষায় আজ থেকে তিন মাস বন্ধ সুন্দরবনের দুয়ার নড়িয়ার কেদারপুরে বাড়িতে ঢুকে হামলা-ধর্ষণচেষ্টার অভিযোগ

কুড়িগ্রামে জাল সনদে ডিগ্রি কলেজের সভাপতি!



কুড়িগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম মজিদা আদর্শ ডিগ্রি কলেজ। জেলা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানটির ছয় জন শিক্ষকের শিক্ষক নিবন্ধন সনদ নিয়ে বিতর্ক ওঠার কয়েক মাস পর এবার জানা গেল প্রতিষ্ঠানটির বর্তমান গভর্নিং বডির সভাপতি মো: সিরাজুল ইসলাম (টুকু)’র শিক্ষাগত যোগ্যতার স্নাতক পাস এর  সনদ জাল! এনিয়ে জেলা শহরে কয়েকদিন ধরে চলছে নানা জল্পনা-কল্পনা।


জানা গেছে, ডিগ্রি পর্যায়ের এমপিওভুক্ত প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হতে হলে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাশ হতে হবে। চলতি বছরের মে মাসে মজিদা আদর্শ ডিগ্রি কলেজের দুই বছর মেয়াদি গভর্নিং বডি গঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন সিরাজুল ইসলাম (টুকু)। এরপরই তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এ নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা সৃষ্টি হয়। পরে এ নিয়ে একাধিক শিক্ষার্থী জেলা প্রশাসক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর লিখিত অভিযোগ করেন। 


কলেজ সূত্রে জানা যায়, গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হতে সিরাজুল ইসলাম (টুকু) নিজেকে ডিগ্রি পাশ দাবি করে ১৯৭৫ সালের বিএসসি পাশের একটি সনদ দাখিল করেন। কিন্তু লিখিত অভিযোগকারীরা বলছেন, ওই সনদটি ‘জাল’। কারণ সিরাজুল ইসলাম টুকু ১৯৭৫ সালে কুড়িগ্রাম কলেজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.কম পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছিলেন। আর সে সময় কুড়িগ্রাম কলেজ সরকারি ঘোষণা হয়নি। অথচ সিরাজুল ইসলামের সনদে ‘কুড়িগ্রাম সরকারি কলেজ’ থেকে বিএসসি পাশ করেছেন লেখা রয়েছে।

বিষয়টি নিয়ে অনুসন্ধানে জানা গেছে, সিরাজুল ইসলাম বিএসসি পাশের সনদ দাখিল করলেও তিনি ১৯৭৫ সালে কুড়িগ্রাম কলেজ হতে বিকম পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছেন। তার রোল নম্বর  ১৪২৫০ এবং শিক্ষাবর্ষসহ নিবন্ধন নম্বর ১৫৬১৪/৭৪। পিতার নাম আব্দুল গফুর। কুড়িগ্রাম সরকারি কলেজ কর্তৃপক্ষ জানায়, এই কলেজ ১৯৭৯ সালে সরকারি ঘোষণা হয়। ১৯৭৫ সালে এই কলেজ সরকারি ছিল না। অথচ সিরাজুল ইসলাম টুকুর দাখিলকৃত সনদে ‘কুড়িগ্রাম সরকারি কলেজ’ থেকে পাশ করার কথা লেখা রয়েছে। সনদটি ‘জাল’।


তবে নিজেকে বিএসসি উত্তীর্ণ দাবি করেছেন গভর্নিং বডির অভিযুক্ত সভাপতি সিরাজুল ইসলাম টুকু। সনদের সঠিকতা নিয়ে তিনি বলেন, ‘ সনদ সঠিক আছে।’

১৯৭৫ সালে কলেজ সরকারি না হলেও সনদে ‘কুড়িগ্রাম সরকারি কলেজ’ লেখা সম্পর্কে জানতে চাইলে সিরাজুল ইসলাম বলেন, ‘ আপনার সাথে সামনা সামনি কথা বলবো।’


এ ব্যাপারে মজিদা কলেজের  অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম বলেন, ‘ আমি বিষয়টি নিয়ে কোনও অভিযোগ পাইনি। তবে গভর্নিং বডির সভাপতি হতে হলে ডিগ্রি পাশ হতে হবে। আমি কিছুদিন আগে দায়িত্ব নিয়েছি। আগের অধ্যক্ষ কী করেছেন সেটা আমি জানি না।’


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা বলেন, ‘ সভাপতি হতে হলে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রি পাশ হতে হবে। গভর্নিং বডির সভাপতির সনদ যদি জাল হয়ে থাকে তাহলে আমাদেরকে অভিযোগ দিলে আমরা তা যাচাই করে দেখবো। সনদ জাল প্রমাণিত হলে আমরা বিধি অনুযায়ী ব্যবস্থা নেব।’

প্রসঙ্গত, মাজিদা আদর্শ ডিগ্রি কলেজের ছয় শিক্ষকের শিক্ষক নিবন্ধন সদনের সঠিকতা নিয়ে অভিযোগ রয়েছে। এর মধ্যে এক শিক্ষক চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। বাকি পাঁচ শিক্ষকের মধ্যে দুই শিক্ষক এমপিওভুক্ত। অপর তিন শিক্ষক অনার্স পর্যায়ে চাকরিরত এবং কলেজের অভ্যন্তরীন আয় থেকে নিয়মিত মাসিক সম্মানি পান বলে কলেজ সূত্রে জানা গেছে।


আরও খবর