পূর্বপুরুষের স্মৃতি জড়িয়ে থাকা শতবর্ষী কবরস্থান রক্ষায় লোহাগাড়ায় মানববন্ধন, খামারকান্দিতে অসহায় মানুষের মাঝে ত্রাণ, ফলজ গাছের চারা বিতরণ ও ঝাঝর খালে মাছের পোনা অবমুক্ত ‎সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর ‎ জাবিপ্রবিতে ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি মামুনুর রশীদ, সেক্রেটারি ফাহাদ স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় ২ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন পথচারী বকশীগঞ্জ থানার সাবেক ওসি আসলাম হোসেনের বিরুদ্ধে রিমান্ডে নির্যাতনের অভিযোগ : ওসির দাবি, 'ওটা তদন্ত কর্মকর্তার বিষয়' মিরসরাইয়ে ‘শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দায়িত্ব হস্তান্তর হতদরিদ্র পরিবারের মাথা গোঁজার ঠাঁই সংস্কারে সহায়তার হাত বাড়ালেন বিএনপি নেতা ফজলুল মুরাদ সাংবাদিক ও পরিবেশকর্মী বাচ্চুর ওপর হাতুড়িপেটা,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী পদত্যাগের পর রাষ্ট্রপতির সুযোগ-সুবিধা নিয়ে কী আছে আইনে দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান এনসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি স্পিকারের দায়িত্ব পালন করবেন ব্যারিস্টার কায়সার কামাল রাণীশিমুল ইউপি নির্বাচনে জনসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থী রুকুনুজ্জামান লাখো ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্য পদে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির পলাশে কবরস্থানের উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ 'বিদ্রোহী প্রার্থী হলে আজীবন বহিষ্কার'—পীরগাছায় এমপি রেজেকা সুলতানা ফেন্সির কঠোর হুঁশিয়ারি

পৃথিবীর সব প্রান্তে বৃষ্টির পানিতে ক্ষতিকর রাসায়নিক: গবেষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-08-2022 11:22:52 am

সংগৃহীত ছবি


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :


বৃষ্টির পরিষ্কার পানি হলো ‘বিশুদ্ধ ও পানযোগ্য’- এমন ধারণা বহুবছর থেকেই প্রচলিত। কিন্তু বিজ্ঞানীরা এখন বলছেন, বৃষ্টির পানি পান করার জন্য আর নিরাপদ নয়। 


সারা বিশ্বে দূষণ যে হারে বাড়ছে, তাতে বৃষ্টির পানিও এখন ভয়ানক দূষিত। সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তাদের গবেষণায় এ তথ্য জানিয়েছেন। গবেষণায় বলা হয়েছে, পৃথিবীর সব প্রান্তে বৃষ্টির পানিতে ক্ষতিকর পিএফএএস রাসায়নিক পাওয়া যাচ্ছে। আর এই রাসায়নিকের মাত্রা এমন মাত্রায় পাওয়া যাচ্ছে, যা আর পানের জন্য নিরাপদ নয়। গবেষণাপত্রটি আন্তর্জাতিক সাময়িকী এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রকাশিত হয়েছে।


স্টকহোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং এই গবেষণার প্রধান লেখক ইয়ান কাসিনস বলেন, ‘আমরা গবেষণা করে যা তথ্য পেয়েছি, সে অনুযায়ী পৃথিবীতে এমন কোনো অঞ্চল নেই যেখানে বৃষ্টির পানি পান করা নিরাপদ হতে পারে।’ এই অধ্যাপক আরো জানান, ২০১০ সাল থেকে তার দল এই গবেষণা চালিয়ে আসছে এবং সেখান থেকে যে তথ্য পাওয়া গেছে তা যথেষ্ট আশঙ্কার।


বিজ্ঞানীরাদের মতে, পিএফএএস এতটাই ক্ষতিকর রাসায়নিক যে এটা শিশুদের রোগ প্রতিরোধব্যবস্থায় প্রভাব ফেলে। এতে টিকাও ঠিকঠাক কাজ করে না। এ ছাড়া নারীর গর্ভধারণ ক্ষমতা, শিশু বেড়ে ওঠা ধীর হওয়া, স্থূলতা, কোলেস্টেরল বৃদ্ধি ও বিভিন্ন ক্যানসারের জন্যও দায়ী এই রাসায়নিক।


পরিবেশ দূষণের কারণে পৃথিবীর বায়ূমণ্ডলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই রাসায়নিক। পিএফএএস একবার পাকস্থলীতে প্রবেশ করলে সেটি আর শরীর থেকে বের হয় না। তাই বৃষ্টির পানি পান করা এখন পুরোপুরি অনিরাপদ।


তথ্যসূত্র: গ্লোবাল নিউজ

আরও খবর





6a63756f1a9c0-240726082343.webp
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

১ দিন ৪ ঘন্টা ৪৬ মিনিট আগে



6a630bacac4f4-240726125228.webp
দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের শঙ্কা

১ দিন ১২ ঘন্টা ১৭ মিনিট আগে