নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত স্টেশনের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাদ আমিন বর্ণভী নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আব্দুল আজিজ ও সম্পাদক আইনুল পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত

ঈশ্বরগঞ্জে চুরি যাওয়া টিসিবির ডাল উদ্ধার


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরিষা ইউনিয়ন পরিষদের একটি কক্ষের দরজা ভেঙে টিসিবির চুরি যাওয়া ৩১টি বস্তা ডালের মধ্যে ২৯ বস্তা ডাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে গ্রাম পুলিশের খবরের ভিত্তিতে আঠারবাড়ী ফাঁড়ি থানার পুলিশ এসব মালামাল ইউনিয়ন পরিষদের পাশে গিয়াস উদ্দিনের সরিষা আবাদি ক্ষেত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

উল্লেখ্য, উপজেলার সরিষা ইউনিয়নের ৭শ ৮৫ জন উপকারভোগীর জন্য টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল গত বুধবার রাতে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাখা হয়। ওই রাতেই সেখান থেকে ডালের বস্তাগুলো একদল চোর চুরি করে নিয়ে যায়। ঘটনার সাথে জড়িত সন্দেহ বৃহস্পতিবার টিসিবি ডিলার মো. সোহাগ কয়েক জনের নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার ও ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর আইনশৃঙ্খলা বাহিনী চুরি যাওয়া ডাল উদ্ধার অভিযান চালায়। পরে শুক্রবার সকালে তা উদ্ধার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, উদ্ধারকৃত মালামাল থানা হেফাজতে রয়েছে। এবিষয়ে আইগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ডিলারের কাছে ডালের বস্তাগুলো হস্তান্তর করা হবে।

Tag
আরও খবর