নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্‌যাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কারিতাস মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত দেশ গড়ি”-এই প্রতিপাদ্য বিষয়কে সাথে নিয়ে ২৫ নভেম্বর ২০২৪ সোমবার ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদ হল রুমে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম। এছাড়াও কারিতাস ঝিনাইগাতী উপজেলা সমন্বয়কারী অনন্যা সাংমা ও লিয়া হাগিদক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী ও মেয়েদের প্রতি সহিংসতা একটি বিশ্বব্যাপী সমস্যা। সহিংসতা বিভিন্ন রূপে দেখা যেতে পারে। শারীরিক সহিংসতা, যৌন সহিংসতা, মানসিক সহিংসতা, অর্থনৈতিক সহিংসতা, সাংস্কৃতিক সহিংসতা, এ সমস্ত সহিংসতা উত্তরণে নারী ও মেয়েদের সচেতন হতে হবে। উক্ত দিবস উদ্‌যাপনে মোট ৪৫ জন সদস্য অংশগ্রহণ করে।

Tag
আরও খবর