কুলিয়ারচরে পিকআপ-সিএনজি সংঘর্ষ আহত ৯ লাখাই থানা পুলিশের সাড়াশি অভিযানে পলাতক সহ ৯ জন গ্রেপ্তার। দিনাজপুর সদরে ৩৭ অসচ্ছল পরিবার পেলেন প্রধানমন্ত্রীর অনুদানের চেক পীরগাছায় জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার অভিভাবক সমাবেশ নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ কোজাগরী লক্ষ্মীপূজা: সৌভাগ্যের আরাধনা জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ পীরগাছায় বসতবাড়ি ভাঙচুর ও বাঁশ কাটার অভিযোগ, নিরাপত্তা চান ভুক্তভোগী গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা

ঈশ্বরগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ



ঈশ^রগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জমি জবর দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ঈশ^রগঞ্জ প্রেসক্লাবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহর সহোদর ভাই আব্দুল জব্বারসহ এলাকার ভুক্তভোগী জনসাধারণ উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে আঠারবাড়ি ইউনিয়নের মৃগালী গ্রামের ভুক্তভোগী আব্দুল জব্বার (৫৬), ইসলাম উদ্দিন (৫৩), রুহুল আমাীন (৫৫), আবুল হোসেন (৩৫), জুয়েল মিয়া (২৫) জানান, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহ ও তার ছেলে মোস্তাফিজুর রহমান রাসেল (৪০), মেহেদী হাসান রুবেল (৩৭), রিফাত হাসান বাবুল (৩৪) ও তানভীর হাসান সাগর (২৩) পিতার পুলিশী প্রভাব খাটিয়ে সশস্ত্র অবস্থায় সহোদর ভাই আব্দুল জব্বারের ১০ শতক, ইসলাম উদ্দিনের ৪০ শতক, রুহুল আমীনের সাড়ে ১৭ শতক জমি জোর পূর্বক দখল করে নিয়ে যায়। ভুক্তভোগীরা আরো জানান, জমি দখল করেই ক্ষান্ত হননি শহীদুল্লাহ। বিভিন্ন সময় মামলা হামলা ভাংচুর লুটপাট, জবর দখল, চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। গত ১৮ নভেম্বর ইসলাম উদ্দিনকে ১ নম্বর আসামী করে ১৭ জনের নাম উল্লেখ করে ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালতে মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জবর দকলকৃত জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিরুদ্ধে শহীদুল্লাহ বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন। উপরোন্ত অভিযোগকারীরা তার সম্পত্তি জোর করে দখল করে নিয়ে গেছে।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, অভিযোগ পেলে শহীদুল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর