আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

পিরোজপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

পিরোজপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর )সকাল ১০ টায় জেলা শহরের টাউন ক্লাব মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মোঃ ছিদ্দিকুল ইসলাম খন্দকার-কে সভাপতি ও মো. শাহ জামাল জমাদ্দার-কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা কমিটির সভাপতি মোঃ ছিদ্দিকুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মাওঃ হারুনুর রশিদ খান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ, ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য বরিশাল অঞ্চল সহকারী পরিচালক মশিউর রহমান।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সভাপতি ও বরিশাল অঞ্চল পরিচালক জনাব আলহাজ্ব কবির আহমেদ।

বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত শ্রমিকদের কোনো অধিকার বাস্তবায়ন করা হয়নি। আমরা দেখেছি বিভিন্ন সংগঠন শ্রমিকদের কথা বলে আন্দোলন করেছে। কিন্তু তারা শ্রমিকদের কোনো অধিকার বাস্তবায়ন করতে পারেনি। শ্রমিকদের ব্যবহার করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। তাই শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে হলে ইসলামিক আইন বাস্তবায়ন করতে হবে।

Tag
আরও খবর