এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষ*ণ, প্রেমিকসহ গ্রেফতার ৩ দৌলতদিয়ায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা হাতিয়ায়তে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত, আহত ১ দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার পিরোজপুরে শিক্ষা, গবেষণা ও বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পলাশে কবি জাকির মুরাদের জন্মদিন উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ

দুই দেশের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 19-11-2024 05:42:52 am

রাশিয়া ও ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। সোমবার (১৮ নভেম্বর) দেশটির সরকারি হালনাগাদ তথ্যে বিষয়টি জানানো হয়।  


বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, সোমবার একটি ইরানি এয়ারলাইন, একটি শিপিং গ্রুপ ও রাশিয়ান জাহাজ পোর্ট ওল্যা-৩-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।


২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমারা। এ নিষেধাজ্ঞা মিশনে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন ও এর অর্থনীতিকে ঘায়েল করতেই এ মিশন। তবে শুধু রাশিয়া নয়, মস্কোকে সহায়তার অভিযোগে আরও বিভিন্ন দেশের প্রতিষ্ঠান ও সংস্থার ওপর সমান তালে নিষেধাজ্ঞা আরোপ করছে তারা।


এ তালিকায় শত্রু ও মিত্র সব দেশের নামই যুক্ত হচ্ছে। যেমন চীন ও ইরানের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি মাঝে মাঝে বিভিন্ন ভারতীয় কোম্পানির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।


রাশিয়া ও এর মিত্রদের ওপর নিষেধাজ্ঞা আরোপ ছাড়াও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থ ও অস্ত্র দিয়ে আসছে। তবে এবারের যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় মার্কিন ও পশ্চিমা সহায়তা নিয়ে কিয়েভে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই যুদ্ধ বন্ধে এত দিন কঠোর অবস্থান নিলেও এখন সুর নরম করে কথা বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরও খবর


6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

১৪ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২৮ দিন ৪ ঘন্টা ৪৯ মিনিট আগে