মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীসহ নিহত ২


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বালু ভর্তি টোয়েন্টি গাড়ির চাকায় পৃষ্ট হয়ে হাবিব (৫) নামের এক শিশু শিক্ষার্থী ও মাহেন্দ্র উল্টে শাহজাহান (৪২) নামের একজন নিহত হয়েছে। নিহত শিশু শিক্ষার্থী হাবিব উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। মাহেন্দ্র উল্টে নিহত শাহজাহান একই ইউনিয়নের মাইজহাটি চরপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে। জানা যায়, রবিবার সকালে উপজেলার ভান্ডারী বাজার হতে ছেড়ে আসা বালু ভর্তি দুইটি টোয়েন্টি গাড়ি বেপরোয়া গতিতে জিগাতলা বাজারের দিকে আসছিল। এসময় ব্র্যাক স্কুলের শিশু শিক্ষার্থী হাবিব স্কুলে যাওয়ার পথে বাড়ি পাশেই টোয়েন্টি গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। ঘাতক টোয়েন্টি গাড়ির চালক টিটু মিয়া পলাতক রয়েছে। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অপরদিকে নিহত শাহজাহান মাহেন্দ্র গাড়ি যোগে কিশোরগঞ্জ থেকে ঈশ^রগঞ্জ বাড়ি আসার পথে কিশোরগঞ্জ সদরের মহিনন্দ নামক স্থানে মাহেন্দ্র উল্টে গুরুতর আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, লাশ দুটি থানায় রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর