নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

কিশোরগঞ্জে আগাম আলুর বাম্পার ফলনের সম্ভাবনা




নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় চোখ যতদূর যায় শুধু সবুজ আর সবুজ। এ সবুজ ফসলের এবং সম্ভাবনার। বর্তমানে আবহাওয়া অনুকূল ভালো থাকায় আগাম আলুর বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন এলাকার কৃষক। ইতোমধ্যে আলুর পরিচর্যার কাজ শেষের দিকে। অল্প কিছু দিনের মধ্যেই আগাম জাতের আলু ঘরে তুলবেন কৃষকেরা। সরেজমিনে ঘুরে জানা যায়, আলু চাষবাদে জেলার অন্যতম এলাকা কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ উপজেলায় বিস্তৃত এলাকাজুড়ে চাষাবাদ করা হয় আলু। আগাম আলু চাষাবাদের জন্য বিখ্যাত কিশোরগঞ্জ। উপজেলার বাহাগিলী, নিতাই, পুটিমারী, সদর, চাদখানা, রনচন্ডি ও গাড়াগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকরা আগাম আলু আবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় আলুর চারা যেন সবুজের সমারোহে ভরে তুলেছে বিস্তৃত এলাকা। ফলনও ভালো হবে বলে জানান আগাম আলু চাষিরা।বাহাগিলীর কৃষক একরামুল, জয়নাল, আবু হানিফ, আব্দুল মান্নান, মোকলেছুর রহমান জানান, গত বছর আলু উত্তোলন মৌসুমে বাজারে দাম বেশি পাওয়ায় আলু চাষে লাভবান হয়েছি। এ বছর আলুর দাম সেই অনুযায়ী আবারও ভালো পাওয়া গেলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশাবাদী কৃষকরা। কৃষক মোফাজ্জল  রহমান জানিয়েছে আলু গাছে ওষুধ প্রয়োগ, সেচ, সার, মজুরিসহ এক বিঘা জমিতে আলু চাষে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ হয়েছে। খেতের অবস্থা দেখে তিনি খুশি, তাই বাজারে ভালো দাম পেলে তিনি লাভবান হওয়ার সম্ভাবনা দেখছেন বেশি। কিশোরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো.লোকমান আলম বলেন, এ বছর আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ৬ হাজার ৭শত ৮০ হেক্টর জমি।যা গত বছরের চেয়ে ১৮০ হেক্টর বেশি জমিতে আলু চাষাবাদ হয়েছে। এবার যেহেতু আবহাওয়া অনুকূলে, রোগবালাইও নেই, তাই ফলন খুবই ভালো হবে। আর কিছু দিনের মধ্যে কৃষকেরা আলু ঘরে তুলবেন। এবং ভালো দাম পেলে কৃষকেরা লাভবান হবেন বলে তিনি আশাবাদী।



আরও খবর