ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

লোহাগড়ায় ৮০টি পরিবার বিদ্যুৎবিহীন: আবেদন করেও মিলছে না বিদ্যুৎ সংযোগ






নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের প্রত্যন্ত এলাকায় ৮০পরিবার দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেও বিদ্যুতের আলো থেকে বঞ্চিত। এলাকাবাসী জানান, একাধিকবার আবেদন করার পরও এখনো বিদ্যুৎ সংযোগ মেলেনি, যা তাদের জীবনে বড় ধরনের অসুবিধা সৃষ্টি করছে। অবকাঠামো উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নত করতে সরকার বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিলেও এই এলাকাটির বাসিন্দারা এখনো সে সেবা পাচ্ছে না।


বিদ্যুৎ সংযোগ না থাকায় এলাকায় দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে, শিশুদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সন্ধ্যার পর পুরো এলাকা অন্ধকারে ঢেকে যাওয়ায় এলাকাবাসী নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। বাসিন্দারা বলেন, “রাত হলে এলাকায় অন্ধকার নেমে আসে, এতে একদিকে যেমন শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, অন্যদিকে বয়স্কদেরও চলাফেরায় সমস্যা হচ্ছে। প্রতিটি রাত যেন নিরাপত্তার দুশ্চিন্তা নিয়ে কাটে।


স্থানীয় বিদ্যুৎ বিতরণ অফিসে একাধিকবার আবেদন করেও কাজ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বাসিন্দারা। একজন বাসিন্দা বলেন, আমরা বিদ্যুৎ অফিসে বহুবার গেছি। প্রতিবারই তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়, কিন্তু কোনো অগ্রগতি দেখতে পাইনি।


স্থানীয় জন প্রতিনিধিরা হলেন, জামিরুল শেখ, বিল্লাল শেখ, শিমুল, সুপার,মাবু,রোকন কামরুল, এনায়েত,কামাল, লিকু, আরমিন,ওমর আলী, সহ এলাকা ১হাজার সাধারণ জনগণ  এ সমস্যার দ্রুত সমাধানের জন্য বিদ্যুৎ বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন। ইউপি সদস্য সেলিম মোল্লা  বলেন, সবাইকে বিদ্যুৎ সেবার আওতায় আনা সরকারের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। এই পরিবারের বাচ্চারা যাতে পড়াশোনা করতে পারে, এলাকায় নিরাপত্তা বজায় থাকে, সেই লক্ষ্যেই দ্রুত সংযোগ দেওয়া প্রয়োজন।


এলাকার বাসিন্দারা এবং জনপ্রতিনিধিরা বিদ্যুৎ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

আরও খবর