‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

ট্রাম্প-বাইডেন বৈঠক, নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 14-11-2024 02:02:09 am

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে প্রথমবারের মতো তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করেন।



বুধবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউসে নবনির্বাচিত এবং বর্তমান প্রেসিডেন্টের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে উভয়েই আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন।


হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে সাংবাদিকদের বলেন, দুই ঘণ্টাব্যাপী ট্রাম্প ও বাইডেনের মধ্যে বৈঠক হয়েছে। এটি একটি অর্থবহ বৈঠক ছিল। যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন বিষয়ের পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা।



নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা এখন কোনো অবস্থানে আছি, সে বিষয়ে আমি তার মতামত জানতে চেয়েছি। তিনি আমাকে তা আন্তরিকতার সাথে জানিয়েছেন।


এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করতে ওয়াশিংটনে পৌঁছান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৩ নভেম্বর) তার ব্যক্তিগত জেট বিমানে ওয়াশিংটনে নামেন তিনি।


গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসকে হারান তিনি। এর পরদিন ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোনে অভিনন্দন জানান প্রেসিডেন্ট জো বাইডেন।



২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প যখন প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তখন রীতি মেনে তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা।

আরও খবর