কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শিবচরে ব্রি দানাদার ইউরিয়া সার প্রয়োগযন্ত্রের মাঠ দিবস পালিত।



শিবচরে ব্রি দানাদার ইউরিয়া সার প্রয়োগযন্ত্রের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মাদারীপুর জেলা প্রতিনিধিঃবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত দানাদার ইউরিয়া সার প্রয়োগযন্ত্র দেশের কৃষিখাতে সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব প্রযুক্তি হিসেবে নতুন দিগন্ত উন্মোচন ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।  আজ বুধবার সকালে শিবচর উপজেলার কুমেরপাড়ে আয়োজিত মাঠ দিবসে এই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় খামার যন্ত্রপাতি ও ফলনোত্তর প্রযুক্তি বিভাগের চীফ সাইন্টিফিক অফিসার ও বিভাগীয় প্রধান ড. মোঃ দুররুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ, প্রকল্প পরিচালক ড. মোহাম্মাদ কামরুজ্জামান মিলন, শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ আরো অনেকেই ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্রি’র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান

বলেন বাংলাদেশের কৃষকদের জন্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। ব্রি দানাদার ইউরিয়া সার প্রয়োগযন্ত্র সারের অপচয় কমিয়ে উৎপাদনশীলতা বাড়াবে এবং কৃষকদের আর্থিক উন্নয়নে সহায়ক হবে।

উপস্থিত প্রকল্প পরিচালক ড. মোহাম্মাদ কামরুজ্জামান মিলন বলেন ব্রি দানাদার ইউরিয়া সার প্রয়োগযন্ত্র মাটির ৭-৮ সেন্টিমিটার গভীরে সরাসরি ইউরিয়া প্রয়োগ করতে সক্ষম, যা সারের প্রায় ৪০ শতাংশ সাশ্রয় করতে সহায়তা করে। এই উদ্ভাবন দেশের কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আয় বৃদ্ধি ও টেকসই কৃষি চর্চার উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে। পাশাপাশি, নাইট্রাস অক্সাইড নির্গমন কমিয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলাতেও এটি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।

স্থানীয় কৃষক জহিরুল ইসলাম হাওলাদার বলেন

ব্রি দানাদার ইউরিয়া সার প্রয়োগযন্ত্র ব্যবহার করে আমার জমিতে সারের অপচয় কমেছে, খরচ সাশ্রয় হয়েছে এবং ফসলের ফলনও বেড়েছে।

Tag
আরও খবর