ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

পীরগাছায় বিক্রিত জমি পুনরায় লিখে নেওয়ার অভিযোগ

পীরগাছায় বিক্রিত জমি পুনরায় লিখে নেওয়ার অভিযোগ
রংপুরের পীরগাছায় বিক্রিত জমি গোপনে পুনরায় লিখে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে বুলবুলি বেগমের বিরুদ্ধে। প্রথম ক্রেতা মো. আলমগীর এবিষয়ে সাংবাদিকদের একটি লিখিত অভিযোগ দেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের সাতভিটা-ছাটকান্দি গ্রামে।
তিনি অভিযোগে উল্লেখ করেন-ওই গ্রামের আব্দুস ছাত্তারের ৪৮শতক জমি তার আপন ছেলে বাবুল মিয়া ২০০৫ সালে ক্রয় করেন। বাবুল মিয়ার মৃত্যুর পর ২০২০ সালে তার ওয়ারিশ হিসেবে স্ত্রী সফুরা বেগম, মেয়ে লাভলী বেগম, ছেলে সোহেল রানা ও সাব্বির মিয়ার কাছ থেকে ৪৮শতকের মধ্যে ২৪শতক জমি আলমগীর ও সাড়ে আটশতক আলমগীরের ভাতিজা মো. বাবলু ক্রয় করেন। ক্রয়সূত্রে তারা ওই জমি এতোদিন ভোগদখল করে আসছিলেন। কিন্তু আব্দুস ছাত্তারের আপন মেয়ে বুলবুলি বেগম ও জামাতা আব্দুল মতিনের যোগসাজসে আলমগীরের ক্রয়কৃত ২৪শতক, বাবলুর সাড়ে আটশতক ও বাবুল মিয়ার সাড়ে ১৫শতকসহ মোট ৪৮শতক জমি গোপনে জোরপূর্বক জালিয়াতি করে ২০২৩ সালের ১৭ ডিসেম্বর আব্দুস ছাত্তারের কাছ থেকে লিখে নেন। সেইদিনেই মৃত্যু হয় আব্দুস ছাত্তারের। তার মৃত্যু নিয়েও রহস্য রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমনকি আব্দুস ছাত্তারের মৃত্যু ১৭ ডিসেম্বর হলেও তার মেয়ে বুলবুলি ও জামাতা আব্দুল মতিন ইটাকুমারী ইউনিয়ন পরিষদ থেকে ১৯ ডিসেম্বর দেখিয়ে মৃত্যু সনদ উত্তোলন করেন। এখানেও তারা জালিয়াতি করেন বলে জানান তারা। 
জমি লিখে নেওয়ার কিছুদিন পর মো. আলমগীরের ক্রয়কৃত জমিতে বুলবুলি বেগম ও আব্দুল মতিন দখল করে ধান রোপন করতে যান। আলমগীর তার ক্রয়কৃত জমিতে ধান রোপন করার কারণ জানতে চাইলে আব্দুস ছাত্তারের কাছ থেকে তারা পুনরায় জমি লিখে নিয়েছেন বলে জানান। 
ভূক্তভোগী মো. আলমগীর জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে তিন তিনবার শালিসি বৈঠক বসলেও বুলবুলি বেগম ও আব্দুল মতিন শালিসের সিদ্ধান্ত অমান্য করে চলে যান। উল্টো তাদের নামেই জমি দখলের মিথ্যা মামলা দিয়েছেন বলে তিনি জানান।
অভিযুক্ত আব্দুল মতিনের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। এব্যাপারে জানতে উপজেলা সাবরেজিস্ট্রি কর্মকর্তা তিথী রাণীকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 
আরও খবর