দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্র-শিক্ষক ইন্টারঅ্যাকশন সেশন অনুষ্ঠিত

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 07-11-2024 12:44:30 am

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর উদ্যোগে ছাত্র-শিক্ষক ইন্টারঅ্যাকশন সেশন অনুষ্ঠিত হয়েছে। 

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. নূর মোহাম্মদ সুমন এর সভাপতিত্বে উক্ত সেশনে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। 

ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর পক্ষ থেকে জনানো হয়, প্রতিবারের ন্যায় এবারও ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ছাত্র-শিক্ষক ইন্টারঅ্যাকশন সেশনের আয়োজন করতে পেরে আনন্দিত। এই প্রাণবন্ত সেশনটি সিভিল ইঞ্জিনিয়ারিং  বিভাগের শিক্ষার্থী এবং সম্মানিত ফ্যাকাল্টি মেম্বারগণের সংযোগ, নিজস্ব চিন্তাভাবনা শেয়ার করা এবং আলোচনা করার জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম। 

শিক্ষার্থী এবং ফ্যাকাল্টি মেম্বারগণ বিভাগের একাডেমিক এবং পাঠ্যক্রমিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য তাদের অনুপ্রেরণামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে উক্ত সেশনে স্বতঃস্ফূর্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

এছাড়া ও সেশনে অসামান্য গবেষণা, একাডেমিক শ্রেষ্ঠত্ব, সর্বাধিক উপস্থিতি এবং সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে কৃতিত্ব রাখার জন্য শিক্ষার্থী এবং ফ্যাকাল্টি মেম্বারদের সম্মাননা সনদ প্রদান করা হয়।

উক্ত সেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ এবং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম। 

এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। 

সেশনটিতে অংশগ্রহণ করার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান বিভাগীয় প্রধান ড. নূর মোহাম্মদ সুমন।

উক্ত সেশনটি সঞ্চালনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব সুব্রত রায় ও প্রভাষক হোসনে আরা বেগম।

Tag
আরও খবর