নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

কিশোরগঞ্জে তথ্য অধিকার আইনেও তথ্য দিতে নারাজ অধ্যক্ষ




নীলফামারীর কিশোরগঞ্জে তথ্য অধিকার আইনকে বৃদ্ধা আঙ্গুলি দেখানোর অভিযোগ উঠেছে কেল্যাবাড়ী কারিগরি ও ব্যবসায়  ব্যবস্থাপনা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। দেশের তথ্য অধিকার আইনে নির্দিষ্ট কিছু তথ্য ছাড়া কারও আবেদনের পরিপ্রেক্ষিতে সব তথ্য দেওয়া বাধ্যতামূলক। কিন্তু আবেদনের নির্দিষ্ট সময়সীমা অতিবাহিত হলেও কোন প্রকার তথ্য প্রদান করেনি ওই অধ্যক্ষ।

গত ৩০ সেপ্টেম্বর দেশের প্রচলিত তথ্য অধিকার আইনের তথ্য প্রাপ্তির আবেদন (ক) ফরমে মোট ৮ প্রকার তথ্য চেয়ে আবেদন করেন স্থানীয় গণমাধ্যম কর্মী শাকিল ইসলাম। অধ্যক্ষের নির্দেশে আবেদনটি গ্রহণ করেন কেল্যাবাড়ী কারিগরী ও ব্যবসায় ব্যবস্থাপনা মহাবিদ্যালয়ের অফিস সহকারী। ২০০৯ সালের ২৭ অক্টোবর তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ৫ নং কলামে বলা আছে, ধারা ৯ এর উপ-ধারা (৩) এর বিধান অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোন কারণে আবেদনকারীর প্রার্থিত তথ্য সরবরাহে অপারগ অথবা ধারা ৯ এর উপ-ধারা (৯) এর বিধান অনুযায়ী আংশিক তথ্য সরবরাহে অপারগ হইলে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবেদন প্রাপ্তির ১০ (দশ) কার্যদিবসের মধ্যে ফরম “খ” অনুযায়ী এতদ্বিষয়ে আবেদনকারীকে অবহিত করিবেন। কিন্তু ১০ কার্যদিবস অতিবাহিত হলেও ওই অধ্যক্ষ কোন কর্ণপাত করেননি।

অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটির অবস্থা বেশ নড়বড়ে। অধ্যক্ষ ও শিক্ষকগণ প্রতিষ্ঠানে আসা-যাওয়া করেন নিজ খেয়ালখুশি মত। খাতায় কলমে শিক্ষার্থীর সংখ্যা বেশ থাকলেও বাস্তবে তা ভিন্ন। নিয়োগ বানিজ্য, জাল সনদে চাকরি, বিনা ছুটিতে ভ্রমণসহ নানা অনিয়ম ও দূর্নীতির তথ্য পাওয়া গেছে অধ্যক্ষের বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, এর আগেও ওই অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে অনিয়ম ও দূর্নীতির সংবাদ প্রকাশ হয়। পরে মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেন তিনি।

অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, তথ্য আমি আমার অফিস সহকারীকে দিয়েছি তাঁর কাছ থেকে নিবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেল্যাবাড়ী কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা মহাবিদ্যালয়ের সভাপতি মৌসুমী হক বলেন, আমি অধ্যক্ষকে বলেছি তথ্য দেয়ার জন্য। আপনি ওনার সাথে কথা বলেন।




আরও খবর