আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

মার্কিন নির্বাচনে ভোট শুরু কখন, কবে জানা যাবে ফল?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-11-2024 08:35:49 am

আজ (৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। ইতোমধ্যে আগাম ভোট দিয়েছেন ৭ কোটি ৭০ লাখের বেশি ভোটার। মঙ্গলবার ভোটগ্রহণ হলেও ফলাফল কবে জানা যাবে, তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকের।


মার্কিন ফেডারেল নির্বাচন ঐতিহ্যগতভাবে নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ১৯ শতকের গোড়ার দিকে এ তারিখ নির্ধারিত হয়। মূলত রাজ্যগুলোতে বিভিন্ন দিনে নির্বাচন হতো। কিন্তু ১৮৪৫ সালে দেশব্যাপী একই দিনে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি আইন পাস করা হয়।


তারিখটি নভেম্বরের গোড়ার দিকে বেছে নেওয়া হয়েছিল, কারণ এটি সেই সময় প্রধানত কৃষি সমাজের জন্য উপযোগী ছিল—ফসল কাটার পরেও ভ্রমণ-উপযোগী আবহাওয়ার কারণে।


বিভিন্ন রাজ্যে স্থানীয় সময় সকাল ৭টা থেকে সকাল ৯টার মধ্যে ভোটদান শুরু হবে। বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী এটি হবে বিকেল ৫টা থেকে রাত ১০টা।


বেশিরভাগ ভোটকেন্দ্রগুলো রাজ্য ও কাউন্টির ওপর নির্ভর করে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শেষ হবে এবং শেষ ভোট বুধবার দিবাগত রাত ১টায়।


সাধারণ নিয়ম হলো, যত পশ্চিমে যাওয়া হবে, সময় অঞ্চলের পার্থক্যের কারণে দেরিতে ভোট বন্ধ হবে। সময়ের ব্যবধানের কারণে এমনও হতে দেখা যায়, পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যে ভোট গণনা শুরু হয়ে গেলেও আলাস্কা ও হাওয়াইয়ের মতো অঙ্গরাজ্যের ভোটাররা তখনো ভোট দিচ্ছেন।


ভোট শেষ হওয়ার পরে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে গণনা শুরু হবে। নির্বাচনের সম্ভাব্য বিজয়ী কে, তা জানতে হয়তো কয়েক দিন অপেক্ষায় থাকতে হবে। ২০১৬ সালে অবশ্য ভোটের পরদিন সকালেই ট্রাম্পকে বিজয়ী হিসেবে স্বীকার করে নেন হিলারি ক্লিনটন।


কিন্তু অনেক সময় ফলাফল জানতে কয়েক দিন অপেক্ষা করতে হয়। যেমন ২০২০ সালে ৩ নভেম্বর ভোটগ্রহণের চার দিন পরে জো বাইডেনকে বিজয়ী বলা সম্ভব হয়। প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল নির্ধারণী সাত রাজ্য—অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, উত্তর ক্যারোলিনা, পেনসিলভানিয়া ও উইসকনসিনের ফলাফলের জন্য পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়।


করোনাভাইরাস মহামারির কারণে ভোট গণনায় অতিরিক্ত সময়ের দরকার হয়েছিল ওই সময়। এছাড়া ডাকযোগে দেওয়া ভোট গণনা করার জন্য নির্বাচনের ফল জানতে আরো তিন দিন অপেক্ষা করতে হয়েছিল।


অন্যান্য সাম্প্রতিক নির্বাচনে ভোটারদের অপেক্ষা অনেক কম হয়েছে। ২০১৬ সালে যখন ট্রাম্প জয়ী হন, নির্বাচনের পরদিন পূর্বাঞ্চলীয় মান সময় ৩টার কিছুক্ষণ আগে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। ২০১২ সালে যখন বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে জয়লাভ করেন, তখন ভোটের দিনই মধ্যরাতের আগে তার বিজয় অনুমান করা হয়েছিল।


তবে জর্জ ডব্লিউ বুশ এবং আল গোরের মধ্যে ২০০০ সালের নির্বাচন একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম ছিল। সে বছর ৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বিতার কারণে ১২ ডিসেম্বর পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। মার্কিন সুপ্রিম কোর্ট ফ্লোরিডা রাজ্যের ভোট পুনঃগণনা প্রক্রিয়া শেষ করার পক্ষে রায় দেন। নির্বাচনে বুশকে বিজয়ী ঘোষণা করা হয়।

আরও খবর