নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২ নভেম্বর শনিবার সকাল ১১টায় সারা দেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটি পালনে শুভ উদ্বোধন করা হয়। পরে এক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রুকুনুজ্জামানের সভাপতিত্বে ও শিক্ষক ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি অভিনুর ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি আবু সালেহ, উত্তরণ ক্রেডিট ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংবাদিক গোলাম রব্বানী টিটুসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ। এসময় বিভিন্ন সমবায় সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর