সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার

কুলিয়ারচরে এক পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করায় পরীক্ষা স্থগিত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এসএসসি নির্বাচনী পরীক্ষা হলের ভিতর প্রবেশ করে সিয়াম (১৭) নামে এক পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে বহিরাগর শিক্ষার্থীরা। এ ঘটনায় পরীক্ষা স্থগিত করে দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২৭অক্টোবর) দুপুর ১টার দিকে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে রক্তাক্ত আহত পরীক্ষার্থী সিয়ামকে পরীক্ষা হল থেকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে তার পরিবারের সদস্যরা। সিয়াম পৌর এলাকার গাইলকাটা গ্রামের মো. পারভেজ মিয়ার ছেলে।

কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার দাস ও পিয়ন হোসনা বেগম জানান, দুপুর ১টার দিকে সিয়াম পরীক্ষা দিতে বিদ্যালয়ের ভিতর প্রবেশ করে। এসময় ৩-৪ জন বহিরাগত কলেজ পড়ুয়া শিক্ষার্থী সিয়ামকে এলোপাতারী মারধোর করে রক্তাক্ত জখম করে চলে যায়। রক্তাক্ত আহত অবস্থায় সিয়াম পরীক্ষা দিতে হলের ভিতর প্রবেশ করে। এর পর আরো ৮-১০ জন বহিরাগত যুবক পরীক্ষা হলের ভিতর প্রবেশ করে আবার সিয়ামসহ কয়েকজনকে মারধোর করে। বহিরাগতদের দৌড়া দৌড়ি দেখে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক। পরে খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সহকারী প্রধান শিক্ষক আরো বলেন,গাইলকাটা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে লামিম সকলের সামনে বলেন, সিয়াম স্কুলের ভিতর প্রবেশ করার সময় তাকে না কি লাথি মেরেছে, তাই সিয়ামকে মারধোর করেছে। এঘটনার পর বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত থাকায় পরীক্ষা স্থগিত করা হয়।

এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নিকট জানানোর জন্য রিং দিলে তিনি জানান কিশোরগঞ্জে একটি মিটিং-এ আছেন, পরে কথা বলবেন। পরে বিষয়টি উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান সাহেবকে অবগত করি এবং নির্বাচনী পরীক্ষা স্থগিত করে দেই। 

বিষয়টি উভয়পক্ষকে ডেকে আনলে আগামীকাল (সোমবার) বসে বিষয়টি সমাধানের সিদ্ধান্ত গ্রহন করে।

এ ব্যাপারে বিকাল ৪টার দিকে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জোহরা'র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন আমি মিটিং-এ আছি। পরে কথা বলবো।

আরও খবর
deshchitro-6a3462b773908-190626032719.webp
সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২

৫ ঘন্টা ৫৪ মিনিট আগে