নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

কিশোরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমায় গড়িমসি

নীলফামারীর কিশোরগঞ্জে উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলালের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে গত ২৫ আগষ্ট মানববন্ধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষার্থীরা। অভিযোগটি আমলে নিয়ে গত ৮ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভ‚মি) মঈন খান এলিসকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক। চিঠিতে বলা হয় আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেয়ার জন্য।

অভিযোগ উঠেছে,  প্রধান শিক্ষকের অনিয়মের বিষয়টি ধামাচাপা দিতেই হয়তো তদন্ত প্রতিবেদন জমা দিতে গড়িমসি করা হচ্ছে। শিক্ষার্থীরা বলেন, আমাদের প্রধান শিক্ষক দুলাল রহমানের পদত্যাগ চাই। আমরা মানববন্ধনের মাধ্যমে তাঁর পদত্যাগ চেয়ে ইউএনও স্যারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। স্যারের আশ্বাসে আমরা মানববন্ধন আর করি নাই, তিনি বলেছেন তদন্ত করে ব্যবস্থা নিবেন, কিন্তু তদন্ত করার অনেক দিন হয়ে গেলেও ইউএনও স্যার এখনো কোন ব্যবস্থা নেননি। আমরা ৫ আগস্টের পর থেকে ক্লাস করছি না। প্রধান শিক্ষককে পদত্যাগ বা বহিষ্কার করা না হলে আমরা কেউ ক্লাসে ফিরবো না। 

জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর তদন্ত কমিটি গঠন করা হয়। ১৯ সেপ্টেম্বর তিন সদস্য তদন্ত কমিটি সরেজমিন তদন্ত সম্পূর্ণ করেন। তদন্ত প্রতিবেদন ১৫ কার্যদিবসের মধ্যে দাখিলের সময়সীমা থাকলেও এখনো তা দাখিল করা হয়নি।

সহকারী কমিশনার (ভূমি) ও তদন্ত কমিটির আহবায়ক মঈন খান এলিস বলেন, এই তদন্তটি অনেক তথ্য রিলেটেড তাই আর একটু সময় লাগবে। তদন্ত সম্পূর্ণ হয়েছে। তদন্তের স্বার্থে কিছু ডকুমেন্টস প্রধান শিক্ষকের কাছে চাওয়া হয়েছে উনি সেগুলো দিতে দেরি করার কারণে রিপোর্ট লিখতে সময় লাগতেছে। 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হক বলেন, উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের প্রয়োজনীয় কিছু কাগজপত্রের ঘাটতি থাকায় তদন্ত প্রতিবেদন হাতে পেতে একটু সময় লাগছে।



আরও খবর