স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

কিশোরগঞ্জে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ইউএনও মৌসুমী হক


যোগদানের পর থেকেই উপজেলার মানুষের সেবায় নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক। একজন দায়িত্বশীল উপজেলা নির্বাহী অফিসার একটি উপজেলার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।


একজন কর্মঠ দায়িত্বশীল অফিসারই পারেন শ্রম ও দক্ষতার মাধ্যমে একটি উপজেলার পরিবর্তন ঘটাতে। আর এটির বাস্তব উদাহরণ কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক। গত ২০২৪ সালের ২০ আগস্ট কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন মৌসুমী হক। তাঁর যোগদানের পর থেকেই কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকারে গতিশীলতা ফিরে এসেছে। যোগদানের মাত্র কয়েক মাসের ব্যবধানে কর্মদক্ষতার মাধ্যমে উপজেলার মানুষের মনে জায়গায় করে নিয়েছেন তিনি। জানা গেছে,বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম- দুর্নীতির অভিযোগের হিড়িক পড়ে ইউএনও বরাবর।


সেই সব অভিযোগ আমলে নিয়ে নিজ দক্ষতায় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সমস্যা গুলোর সমাধান করে যাচ্ছেন তিনি। এমনকি তার দাপ্তরিক দায়িত্বের পাশাপাশি সরকারি সম্পদ রক্ষা ও অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করে যাচ্ছেন তিনি। সেই সাথে তিনি যোগদানের পর থেকে সকল প্রতিকূলতা মোকাবিলা করে উপজেলাবাসীকে উৎসাহ যোগান। এজন্য তিনি উপজেলাবাসীর কাছ থেকে প্রশংসিতও হয়েছেন। 


কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক বলেন, আমি কর্মে বিশ্বাসী। আমার দায়বদ্ধতা থেকেই এই সকল কাজ করে যাচ্ছি। কর্মকর্তা হিসেবে এসব আমার দায়িত্বের মধ্যে পড়ে এবং এ ছাড়াও দেশের একজন নাগরিক হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য।


আরও খবর