দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটে বিজিবি সদস্য নেপালের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বাংলাদেশ বর্ডার গার্ড জয়পুরহাট ব্যাটেলিয়ান (২০) বিজিবি ক্যাম্পের সদস্য নেপাল দাস (৩১) নামে এক সিপাহির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়েছে। 

নিহত বিজিবি সদস্যের নাম নেপাল দাস (৩১)। তিনি ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নে সিপাহী পদে কর্মরত ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেঘচামী এলাকায়। নেপাল ওই এলাকার নারায়ণ দাসের ছেলে।

শুক্রবার (১৮ নভেম্বর) জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জানান, নিহতের শরীরে বন্দুকের গুলির ক্ষত রয়েছে। পিঠে, বুকে ও ডান হাতে ক্ষতের চিহ্ন আছে। এটি দেখে মনে হয়ে পিট দিয়ে গুলি ঢুকে বুক দিয়ে বের হয়ে গেছে। তাছাড়া ময়নাতদন্তের রিপোর্টের পর বিষয়টি পরিস্কারভাবে বলা যাবে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিজিবি সদস্য নেপালকে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রাতেই লাশটির ময়নাতদন্ত করে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি জয়পুরহাট বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

ঘটনার বিষয়ে জানতে বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলামের মুঠোফোনে একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। ফলে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি।

মেঘচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাব্বির উদ্দিন শেখ মুঠোফোনে জানান, রাত পৌনে তিনটার দিকে জয়পুরহাট ক্যাম্প থেকে তাকে ফোন করা হয়েছিল। সম্ভবত তিনি অধানায়ক। উনি বললো একটি এক্সিডেন্টে মারা গেছে। আমি বললাম কি এক্সিডেন্টে? তখন আমাকে বললো, গুলি লেগে মারা গেছে। আমি রাতেই পরিবারের সদস্যদের জানিয়েছিলাম।

জয়পুরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম সারোয়ার জানান, লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। লাশ দেখে মনে হয়েছে গুলিবিদ্ধ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরও খবর