ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান

ব্লাড ক্যান্সারে আক্রান্ত কামিলের জন্য মানবিক সাহায্যের আবেদন

 ব্লাড ক্যান্সারে আক্রান্ত মৌলভীবাজারের বড়লেখার কামিল (৩০)  বাঁচতে চান।চিকিৎসার জন্য প্রয়োজন ২০-২২ লক্ষ টাকা। প্রায় ২ বছর থেকেই কামিল ব্লাড ক্যান্সারে ভুগছেন।আর্থিক অস্বচ্ছলতার কারনে কামিলের এতো ব্যয়বহুল চিকিৎসা চালানো তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।কামিলকে  বাঁচাতে  মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁর বড় ভাই জামিল ও সহকর্মীরা।


কামিল মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের উজিরপুর গ্রামের মৃত আসদ আলীর ছেলে।বাবা হারা কামিলের পরিবারে দুই ভাই, দুই বোন ও মা আছেন। অসুস্থ হওয়ার পূর্বে কামিল গাড়ি চালিয়ে সংসার চালাতো।পরে কামিলকে প্রবাসে (কাতার) পাঠানো হয়।সেখানে তার ব্লাড ক্যান্সার রোগ ধরা পড়ে।এরপর তাকে দেশে এনে সিলেট এবং রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ডাক্তার দেখিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।ডাক্তার সাময়িক মেডিসিন দেয়।ডাক্তার বলেছে তার বন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে।এতে প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকা খরচ হবে।এতো ব্যয়বহুল খরচ কামিলের পরিবারের পক্ষে অসম্ভব। 


কামিলের বড় ভাই জামিল আহমদ বলেন,আমার ছোট ভাই কামিল প্রায়  ২ বছর থেকে ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত।আমি প্রবাসে (কাতার) থাকি সেখানে যা রোজগার করি তা থেকে কোনোরকমে সংসার চলে।কামিলের চিকিৎসার জন্য প্রায় ২০-২২ লক্ষ টাকার প্রয়োজন। আমার এই স্বল্প আয়ে চিকিৎসার এতো ব্যয়বহুল খরচ বহন করা অসাধ্য হয়ে পড়েছে।তাই নিরুপায় হয়ে আমি আমার ভাইকে বাঁচাতে সকলের সহযোগিতা কামনা করছি।সকলের সহযোগিতা পেলে আমার ভাইকে হয়তো মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচাতে পারবো।কামিলের  চিকিৎসার জন্য আমাদের পরিবারের যা কিছু ছিল সব ব্যয় করা হয়েছে। এখন অর্থ সংকটে ভাইয়ের চিকিৎসার ব্যয় নির্বাহ করতে হিমশিম খেতে হচ্ছে। মানবিকতার দৃষ্টিতে এবং আমাদের একজন ভাই হিসেবে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করলে তার চিকিৎসা চালিয়ে যেতে পারব। আমি সমাজের মানবিক ও বিত্তশালীদের প্রতি অনুরোধ করব, আপনাদের সামান্য সহযোগিতায় হয়ত আমার ভাইয়ের জীবন বেঁচে যেতে পারে।


আর্থিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যম

জামিল আহমদ (রোগীর বড়ভাই)

মোবাইল: 01327-949061


Bank A/C: Islami Bank Bangladesh Limited

Name: JAMOL AHMED

A/C No: 20507770211609595

Branch: BAROLEKHA,MOULVIBAZAR

BKash Number (Personal): 01756818897

আরও খবর