কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত আসামিসহ ৩জন গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত  আসামীসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) শ্রীমঙ্গল থানার এসআই জাকির হোসেন, এসআই শ্যামল কুমার নন্দী সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-১০৭/১৭ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী সুমন পাল, জিআর-১৮১/১৮ (সদর) এর ওয়ারেন্ট ভূক্ত সাজাপ্রাপ্ত আসামী মোঃ অপু মিয়া (২৩) এবং জিআর ২০০/২১ (কমল) এর ওয়ারেন্টভূক্ত আসামি নিজাম উদ্দিন (২৪)কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি সুমন পাল শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের বাগলপুর গ্রামের মৃত মহন পালের ছেলে, অপু মিয়া শ্রীমঙ্গল উপজেলার মাজদিহি (পাহাড়) এলাকার মোঃ আলাউদ্দিনের ছেলে এব নিজাম উদ্দিন উপজেলার সাতগাঁও ইউনিয়নের মতিগঞ্জ গ্রামের (জিলাদপুর লেদু মিয়ার বাড়ী) আম্বর উদ্দিনের ছেলে।

 শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. আমিনুল ইসলাম বলেন, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেনের সার্বিক দিক-নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল আনিসুর রহমানের তদারকীতে আমাদের পুলিশের একটি টিম উপজলায় অভিযান পরিচালনা করে 

ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত আসামিসহ ৩জনকে গ্রেফতার করি। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি।

আরও খবর