নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

কিশোরগঞ্জে আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি




রাতে দোকান বন্ধ করে বাসায় গিয়ে ঘুমিয়েছি, হঠাৎ মধ্যরাতে একজন কল দিয়ে জানান আমার দোকানে আগুন লেগেছে। বাসা থেকে দৌড়ে এসে দেখি আমার চারটি দোকানে দাউ দাউ করে আগুন জ¦লছে। চোখের সামনে নিমেশেই পুড়ে ছাই হলো চারটি দোকানে থাকা প্রায় ৩৫ লক্ষ টাকার মালামাল। কান্নাজড়িত কন্ঠে আগুনে পুড়ে যাওয়া ঘটনার বর্ণনা দিচ্ছেন নীলফামারীর কিশোরগঞ্জে কালিকাপুর চৌধুরী পাড়ার শামীম নিউ মার্কেটের ক্ষতিগ্রস্ত কীটনাশক ও সার ব্যবসায়ী মাহফুজার রহমান।

মঙ্গলবার দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ১২টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মার্কেটের মালিক মতিয়ার রহমান। 

গতকাল বুধবার সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরে মধ্যেরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে তা মুহুর্তের মধ্যে ছড়িয়ে যায়। আশপাশের লোকজন আগুনের ধোঁয়া দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন তবে ততক্ষণে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পরে। স্থানীয়রা কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুনে পুড়ে যাওয়ার মধ্যে মোবাইলের দোকান, সার ও কীটনাশক, মুদিদোকানসহ ১২ টি দোকান ছিল। আগুনে ব্যবসায়ীদের সবকিছু পুড়ে ছাই গেছে। 

কীটনাশক ব্যবসায়ী মাহফুজার রহমান আরও বলেন, আমার এই দোকান করে আমার ছেলে মেয়ের পড়ালেখার খরচ ও সংসার চালাই। ব্যবসায় আমার তেমন কোন পুঁজি নেই, আমি বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে প্রায় ২০ লক্ষ টাকা লোন নিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। গতকাল রাতের আগুনে আমার সবকিছু পুড়ে যাওয়ায় আমি নিঃস্ব হয়ে গেছি। এখন আমি কিভাবে জীবিকা নির্বাহ করবো, কিভাবে ব্যাংক লোন পরিশোধ করবো।

মুদি দোকানি আমিনুর রহমান বলেন, গতকাল রাতে আমি দোকান পরিস্কার করে বন্ধ করে বাড়িতে চলে যাই। আমার ভাগিনা আমাকে কল দিয়ে জানায় আমার দোকানে আগুনে লেগেছে। ঘুম থেকে উঠে এসে দেখি আমার দোকানে আগুন লেগেছে, দোকানের সার্টার খুলতেই দেখি ফ্রিজসহ সব মালামাল পুড়ে গেছে। আমার দোকান পুড়ে যাওয়ায় আমি নিঃস্ব হয়ে গেলাম। দোকান না চললে পেটে ভাত যায় না, দোকান পুড়ে গেলো এখন কি খাব। 

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (স্টেশন অফিসার) মহরম আলী বলেন, গতকাল রাতে অগ্নিকান্ডের ঘটনায় ১২ টি দোকান পুড়ে গেছে। সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি হক বলেন, আমি শুনেছি আগুনে ১২ টি দোকান পুড়ে গেছে। ওই ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করার সুযোগ থাকলে সেটি করা হবে।


আরও খবর