ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

পীরগাছায় মুরগীর শেডে আগুন লেগে ১৫০০ ব্রয়লারের বাচ্চা পুড়ে ছাই

১৫০০ ব্রয়লারেরবাচ্চা পুড়ে ছাই

রংপুরের পীরগাছায় মুরগীর শেডে বৈদ্যুতিক আগুন লেগে এক হাজার ৫০০ ব্রয়লারের বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। এতে মুরগীর বাচ্চা ও দুটি ঘর সহ ৩লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। ঘটনাটি বুধবার (১৬ নভেম্বর) রাত ৯.৩০ মিনিটে অনন্তরাম (মেথনাপাড়া) গ্রামের আব্দুস সালাম মোল্লার ছেলে মজনু মোল্লার বাড়িতে ঘটে। পরে উপজেলা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা গিয়ে ৩০মিনিটের ব্যবধানে আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু আগুন দ্রæত ছড়ানোর কারণে ততক্ষণে দুটি ঘর ও এক হাজার ৫০০ ব্রয়লারের বাচ্চা পুড়ে ছাই হয়ে যায়।

জানা যায়, ৫দিন আগে এক হাজার ৫০০ ব্রয়লারের বাচ্চা লালন-পালন করার জন্য কাজী ফার্ম থেকে চুক্তির মাধ্যমে নেন বাড়ির মালিক মজনু মোল্লা। ৫দিনের মাথায় বুধবার রাত ৯.৩০মিনিটে বৈদ্যুতিক আগুন লেগে বাচ্চাগুলো পুড়ে যায়। এতে ৩লক্ষ টাকার সমপরিমাণ ক্ষতি হয়েছে বলে জানান মজনু মোল্লার স্ত্রী ছামছুন্নাহার বেগম। তিনি জানান, কিছু বুঝে উঠার আগে শেডে আগুন লেগে এক হাজার ৫০০ বাচ্চা পুড়ে ছাই হয়ে যায়। একটা বাচ্চাও বাঁচেনি। আমরা নিঃস্ব হয়ে গেলাম। বড় আশা করে মুরগীর ফার্ম দিয়েছিলাম। আগুনে পুড়ে সব ছাই হয়ে গেলো।

ক্ষতিগ্রস্ত মজনু মোল্লার ছেলে উপজেলা ফায়ার সার্ভিসের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ফায়ার সার্ভিস দেরি করে আসাতে বাচ্চাগুলো সব পুড়ে যায়। তিনি আরও বলেন, ঘরে বাচ্চাগুলোর জন্য ফিড রাখা ছিল দুই বস্তা। সব পুড়ে যায়। 

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার আব্দুল বাতেন জানান, রাস্তাগুলো সরু হওয়ার কারণে গাড়ি ঠিকমতো ঢুকতে পারেনা। এতে মানুষ বা অন্য কোন প্রাণির ক্ষয়ক্ষতি হয়নি।          


আরও খবর