ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

পীরগাছায় ইউনিয়ন পরিষদ বিলুপ্ত না করার দাবিতে মানববন্ধন

পীরগাছায় ইউনিয়ন পরিষদ বিলুপ্ত না করার দাবিতে মানববন্ধন
রংপুরের পীরগাছায় ইউনিয়ন পরিষদ বিলুপ্ত না করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (২১ অক্টােবর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন করেন উপজেলা মেম্বার এসোসিয়েশন। পরে ইউএনও’র মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন তারা।
উপজেলা মেম্বার এসোসিয়েশনের সভাপতি জাহেদুল ইসলাম বলেন, বর্তমানে বাংলাদেশে ৪হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষের ভোটে নির্বাচিত ৫৯হাজার ৪২৩জন জনপ্রতিনিধি রয়েছে। যারা সার্বক্ষণিক নাগরিক সেবা প্রদান করে আসছেন। এই বিশাল সংখ্যক জনপ্রতিনিধিগণকে অপসারণ করে তৃণমূলের বিভিন্ন নাগরিক সেবা যথাযথভাবে প্রদান করা প্রায় অসম্ভব। বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথি হিসেবে ইউনিয়ন পরিষদ ভূমিকা রাখতে বদ্ধপরিকর।
তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশীদ মুকুল বলেন, পীরগাছা উপজেলায় প্রায় ৪লক্ষ জনসংখ্যার বিপরীতে ৯ইউনিয়নে ৯জন চেয়ারম্যান, ৮১জন মেম্বার রয়েছে। বিশাল এ জনসংখাার সার্বক্ষণিক সেবা দিয়ে আসছেন তারা। যদি ইউনিয়ন পরিষদ এখন বিলুপ্ত করা হয় তাহলে নাগরিক সেবা পেতে বিঘ্ন ঘটবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পীরগাছা সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, কান্দি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, অন্নদানগর ইউপি প্যানেল চেয়ারম্যান আকবর আলী, মেম্বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম হাসান কাজল প্রমুখ।   
আরও খবর