নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

কিশোরগঞ্জে ১৯ বছর ধরে জাল সনদে চাকরি





নীলফামারীর কিশোরগঞ্জে এক শিক্ষিকার বিরুদ্ধে জাল সনদে চাকরির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষিকার নাম রাশেদা আক্তার। তিনি কেল্লাবাড়ী কারিগরী ও ব্যবসায় ব্যবস্থাপনা মহাবিদ্যালয়ের কম্পিউটার শিক্ষিকা।

অনুসন্ধানে জানা যায়, কেল্লাবাড়ী কারিগরী ও ব্যবসায় ব্যবস্থাপনা মহাবিদ্যালয়টি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান স্বপনের বাবা মরহুম মোশারফ হোসেন কলেজটি প্রতিষ্ঠা করেন। ২০০৫ সালে কম্পিউটার শিক্ষক হিসেবে নিয়োগ পান রাশেদা আক্তার। ২০১৩ সালে এমপিওভুক্ত হন তিনি। জাল সনদে চাকরি করে গত ১১ বছরে প্রায় ৪০ লক্ষ টাকা বেতন বোনাস তুলেছেন তিনি। জাল সনদে চাকরির বিষয়টি এতদিন গোপন থাকলেও প্রকাশ্যে আসে ২০২২ সালে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক দুইজন শিক্ষক জানান, ২০২০ সালে ফেব্রæয়ারী মাসে আমাদের প্রতিষ্ঠানে মিনিস্ট্রি অডিট আসে। অডিটে অধ্যক্ষের উপস্থিতে সকল শিক্ষকের সমস্ত তথ্য নিয়ে অধিদপ্তরে ফিরে যান অডিটররা। ২০২২ সালে অডিট রিপোর্ট আসে সেখানে কম্পিউটার শিক্ষক রাশেদা আক্তারের কম্পিউটার সার্টিফিকেটটি ভুয়া বলে উল্লেখ করা হয়। পরে অধ্যক্ষের যোগসাজসে নেকটার (সাবেক নট্রামস) এর অধীনে অন্য একটি প্রতিষ্ঠান থেকে ব্যাকডেটে অন্য আর একটি কম্পিউটার সার্টিফিকেট কারিগরী অধিদপ্তরের অডিট শাখায় পাঠানো হয় যা এখন পর্যন্ত যাচাই-বাছাইয়ের প্রক্রিয়াধীন আছে বলে তাঁরা জানান।

কম্পিউটার শিক্ষক রাশেদা আক্তার বলেন, আমি যে কম্পিউটার সার্টিফিকেটটি নিয়োগের সময় দিয়েছিলাম, আমাকে ফাঁসানোর জন্য অডিট টিমকে অধ্যক্ষ সেই সার্টিটিফিকেটটি না দিয়ে অন্য একটি সার্টিফিকেট দিয়েছিল। কি কারণে অন্য সার্টিফিকেট দিয়েছে আমি তা জানিনা। পরে ২০২২ সালে অডিট রিপোর্ট আসলে আগের সার্টিফিকেটে সমস্যা থাকায় আমি আমার অর্জিত আর একটি কম্পিউটার সার্টিফিকেট অধিদপ্তরে প্রেরণ করি।

অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান (স্বপন) বলেন, ওই শিক্ষিকা যে সার্টিফিকেট দিয়ে যোগদান করেছে সেটি ভুয়া ছিল। অডিট রিপোর্ট আসার ২২ দিন পরে ওই শিক্ষিকা ব্যাকডেটে আর একটি সার্টিফিকেট অধিদপ্তরে পাঠিয়েছে, সেটি যাচাই-বাছাইয়ের জন্য অধিদপ্তর আমাকে চিঠি দেন। কিন্তু  যাচাই-বাছাইয়ে সেটিও ভুয়া প্রমাণিত হয়। আমি যদি মনে করতাম তাঁকে চাকরিচ্যুত করবো আমি তা পারতাম। কিন্তু কয়েকজনের সুপারিশে ও মানবিক দৃষ্টিকোন থেকে তাঁকে সেফ করার জন্য আমি অধিদপ্তরে ইতিবাচক রিপোর্ট প্রেরণ করি। অধিদপ্তর যাচাই-বাছাই করে ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেল্লাবাড়ী কারিগরী ও ব্যবসায় ব্যবস্থাপনা মহাবিদ্যালয়ের সভাপতি মৌসুমী হক বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর