তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

জানা গেল কবে আসছে ‘মুন্না ভাই থ্রি’!

সোহানুর রহমান সোহাগ - প্রতিনিধি

প্রকাশের সময়: 21-10-2024 12:55:23 am

মুন্না ভাই এমবিবিএস ফ্র্যাঞ্চাইজির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। বহুদিন ধরেই, তৃতীয় কিস্তি আসা নিয়ে গুঞ্জন উঠেছে।



এমনকী, প্রধান অভিনেতা সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ারসি প্রায়শই প্রিয় চরিত্রগুলিকে ফের একবার পর্দায় ফুটিয়ে তুলতে নিজেদের উৎসাহ প্রকাশ করে থাকেন। এখন, চলচ্চিত্র নির্মাতা রাজকুমার হিরানি সেই উত্তেজনায় ঘি ঢেলেছেন। জানালেন, মুন্না ভাই থ্রি তৈরি করা তাঁর কাছে টপ প্রায়োরিটি। 


২০১৮ সালে রাজকুমার হিরানি জানিয়েছিলেন, সিনেমাটি তুতীয় কিস্তির চিত্রনাট্যের কাজ চলছে। এরপর বহুবার সিনেমাটি নির্মাণের খবর শোনা গেলেও সবই গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে।


সম্প্রতি মুম্বাইতে একটি অনুষ্ঠানে হাজির হয়ে ‘মুন্না ভাই’ ফ্র্যাঞ্চাইজি কথা বলেন রাজকুমার হিরানি। নির্মাতা বলেন, ইতোমধ্যে সিনেমাটির ৫টি চিত্রনাট্যের কাজ অর্ধেক শেষ করেছি। ৬ মাস সময় ব্যয় করে একটি চিত্রনাট্যের বিরতি পর্যন্ত পৌঁছেছি। এর মধ্যে রয়েছে— ‘মুন্না ভাই এলএলবি’, ‘মুন্না ভাই চালে আমরিকা’ প্রভৃতি।


তিনি আরও বলেন, এ ফ্যাঞ্চাইজির পরবর্তী কিস্তিগুলো মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর চেয়েও ভালো হতে হবে। কিন্তু এখন আমার কাছে ইউনিক একটি আইডিয়া আছে। বর্তমানে সেটা নিয়েই কাজ করছি আমি।


‘মুন্না ভাই থ্রি’ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘মুন্না ভাই’ সিনেমার পরবর্তী পার্টের জন্য সাঞ্জু যে কোনো সময় আমার বাড়ি এসে হুমকি দেবে। ‘মুন্না ভাই থ্রি’ নিয়ে কাজ করার বিষয়টি গুরুত্বে সঙ্গে দেখছি।


উল্লেখ্য, সঞ্জয় দত্ত অভিনীত বলিউডের জনপ্রিয় সিনেমা ‘মুন্না ভাই এমবিবিএস’। দীর্ঘদিন ধরেই সিনেমাটির তৃতীয় কিস্তি নির্মাণের গুঞ্জন উঠেছে বলিপাড়ায়। এর আগে এ ফ্র্যাঞ্চাইজির দুটি সিনেমাই ব্যাপক সফলতা পায় বক্সঅফিসে। এরপর থেকেই এ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কিস্তির জন্য অপেক্ষায় প্রহর গুনছেন সিনেমাপ্রেমীরা।


প্রসঙ্গত, ২০০৩ সালে মুক্তি পায় ‘মুন্না ভাই এমবিবিএস’। ২০০৬ সালে এ ফ্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা ‘লাগে রাহো মুন্না ভাই’ মুক্তি পায়। পরে ২০০৭ সালে গুঞ্জন ওঠে ‘মুন্না ভাই চালে আমরিকা’ নির্মাণ করবেন রাজকুমার হিরানি। যদিও পরবর্তী সময়ে আলোর মুখ দেখেনি সিনেমাটি। ১৮ বছর পর আবারও দর্শকপ্রিয় এ ফ্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি।

আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

২৩ দিন ১৮ ঘন্টা ২৫ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

২৯ দিন ৩ ঘন্টা ১৪ মিনিট আগে