নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করলেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম

শেরপুর জেলার ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। ১৮ অক্টোবর শুক্রবার সকালে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ টি পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন তিনি। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, খাদ্যের প্যাকেট, ঢেউটিন ও নগদ অর্থ। প্রতিজনকে ১ টি করে খাদ্যের প্যাকেট, ২ বান্ডিল করে ঢেউটিন ও ছয় হাজার টাকা মূল্যের একটি করে চেক তিনি নিজ হাতে ক্ষতিগ্রস্তদের মাঝে তুলে দেন। এর আগে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত ডাকাবর ও রামেরকুড়া এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি স্থায়ী সমাধানের জন্য বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামানসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন পদস্থ সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা।

Tag
আরও খবর