পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা

কুলিয়ারচর পৌরসভার কাউন্সিলরের দায়িত্ব পেলেন সরকারী কর্মকর্তারা

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পেয়েছেন সরকারী কর্মকর্তারা।

গত (১৪ অক্টোবর) সোমবার  পৌরসভা কার্যালয় সন্মেলন কক্ষে কুলিয়ারচর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবিহা ফাতেমাতুজ-জহুরা এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় আনুষ্ঠানিক ভাবে পৌরসভার কাউন্সিলর হিসেবে ১ ও ৯ নং ওয়ার্ডে- উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা। কার্যালয়: উপজেলা পরিষদ, কুলিয়ারচর। ২ নং ওয়ার্ডে- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন। কার্যালয়: উপজেলা পরিষদ, কুলিয়ারচর। ৩ নং ওয়ার্ডে- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আদনান আখতার, কার্যালয়: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলিয়ারচর। ৪ নং ওয়ার্ডে- থানা অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন। কার্যালয়: কুলিয়ারচর থানা। ৫ ও ৬ নং ওয়ার্ডে- উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি. কিবরিয়া। কার্যালয়: উপজেলা পরিষদ, কুলিয়ারচর। ৭ ও ৮ নং ওয়ার্ডে- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকীকে। কার্যালয়: উপজেলা পরিষদ, কুলিয়ারচর। আনুষ্ঠানিক ভাবে পৌর কাউন্সিলর হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেন পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবিহা ফাতেমাতুজ-জহুরা।

এর পর থেকেই তারা পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পান উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবিহা ফাতেমাতুজ-জহুরা।

জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করার পর তাদেরকে পৌরসভার কাউন্সিলরের দায়িত্ব দেওয়া হয়।

আরও খবর


6ae824bd1f9e0-021126115053.webp
সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা

৩ ঘন্টা ২৯ মিনিট আগে