উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

পীরগাছায় বিধবাদের গরু-ছাগল দেয়ার কথা বলে দেড় লক্ষ টাকা নিয়ে উধাও এক প্রতারক

রংপুরের পীরগাছায় একটি গরু একটি ছাগল সরকারিভাবে দেওয়ার কথা বলে প্রায় ৩০ বিধবার কাছ থেকে এক লক্ষ ৬০হাজার টাকা নিয়ে উধাও প্রতারক এনামুল হক। তিনি কান্দি ইউনিয়নের নিজপাড়া গ্রামের সাজু মিয়ার ছেলে। তার সহযোগী হিসেবে রয়েছে তার আপন ছোট ভাই একরামুল হক। এব্যাপারে ভূক্তভোগীর পক্ষে বুধবার পীরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন রোকেয়া খাতুন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় চার-পাঁচ মাস আগে প্রতারক এনামুল হক রোকেয়া খাতুনকে জানান একটি বাড়ী একটি খামারে সদস্য হলে সরকারিভাবে একটি গরু একটি ছাগল দেওয়া হবে। তবে এসব পেতে হলে আগে সদস্য হতে হবে। আর সদস্য হতে গেলে এককালীন সঞ্চয় জমা দিতে হবে। বিধবারা তার কথায় রাজি হয়ে ৩০জন আলাদা আলাদা পরিমাণে টাকা জমা দেন। একই সঙ্গে এনামুল ৩০ সদস্যের মধ্যে কয়েকজনকে ‘পীরগাছা উপজেলা পরিষদ এর অনুমোদিত, নিয়ামত পান্ডার দিঘী, পীরগাছা, রংপুর’ লোগো সম্বলিত একটি করে পাসবই দেন। 

ভূক্তভোগী রোকেয়া খাতুন জানান, প্রায় চার মাস আগে প্রতারক এনামুল হক আমার বাড়িতে এসে একটি পাসবই দিয়ে আমার কাছ থেকে দুই হাজার ৫০০টাকা নেন। এভাবে আমাদের গ্রাম থেকে তার ভাই একরামুলের সহায়তায় কয়েকজন পুরুষ ও বিধবাদের কাছ থেকে এক লক্ষ ৬০হাজার টাকা নেন। টাকা দেওয়ার পর তার কাছ থেকে গরু-ছাগল দাবি করলে এনামুল বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেন। পরে তারা বুঝতে পারে এনামুল একজন প্রতারক। তিনি আরও কয়েকজনের কাছ থেকে এভাবে টাকা নিয়ে লাপাত্তা। এসময় তারা প্রতারক এনামুলের সঠিক বিচার দাবি করে জমাকৃত টাকা ফেরত চান।

অভিযুক্ত এনামুলের মোবাইলফোনে একাধিকবার ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পীরগাছা থানা অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী ফোন না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কান্দি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল এনামুল ও তার ভাইয়ের প্রতারণার সত্যতা আছে বলে জানান। ‘পীরগাছা উপজেলা পরিষদ এর অনুমোদিত, নিয়ামত পান্ডার দিঘী, পীরগাছা, রংপুর’ নামে কোন সমিতি আছে কিনা? জানতে চাইলে ইউএনও নাজমুল হক সুমন জানান, এধরণের সমিতি থাকার কোন সুযোগ নেই।

আরও খবর