নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শিকড় ঝিনাইগাতীর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

‘পারস্পরিক সহযোগিতা উষ্ণ আন্তরিক আবেশে আসুন আলোকিত হই, আলোকিত করি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই’-এ স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিকড় ঝিনাইগাতী’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১৪ অক্টোবর সোমবার বিকেলে স্থানীয় মিল মালিক সমিতির হল রুমে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও শেরপুর-৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। শিকড় ঝিনাইগাতীর সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে ও কার্যকরী সদস্য ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলীর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, শিকড় ঝিনাইগাতীর সাধারণ সম্পাদক ও জামালপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (শিশু বিভাগ) ডা. মুহাম্মদ সাইফুল আমিন মুক্তা, শিকড় ঝিনাইগাতীর সমাজকল্যাণ সম্পাদক ও সহকারী অধ্যাপক (ইএনটি) ডা. আব্দুল করিম, ঝিনাইগাতী মহিলা আদর্শ কলেজের প্রভাষক আলিম আল রেজা নিক্সন, ডা. সেরাজুল হক টেকনিক্যাল এন্ড কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউটের প্রভাষক রফিকুল ইসলাম, কার্যকরী সদস্য অভিনুর ইসলাম, মাসুম বিল্লাহসহ শিকড়ের অন্যান্য সদস্যগণ। উল্লেখ্য, গত ৪ অক্টোবর ঝিনাইগাতীর মহারশি নদীর পাহাড়ি ঢল ও অতি বর্ষণে বন্যা কবলিত হয়ে পড়ে নিম্নাঞ্চলের লোকজন। নিম্নাঞ্চলের অসহায় ও দরিদ্র লোকজনের পাশে দাঁড়াতে শিকড় এ অর্থ বিতরণ করেন। শিকড় সভাপতি আব্দুল আওয়াল জানান, ‘১০০ জন পরিবারের মধ্যে প্রত্যেককে নগদ ২ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা যাতে এই টাকা দিয়ে তাদের ঘরবাড়ির কিছু সংস্কার কার্যক্রম করতে পারে।’ উল্লেখ্য, সংগঠনটি ২০০২ সাল থেকে এ উপজেলায় বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

Tag
আরও খবর