পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা

কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উদযাপন

"আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (১৩অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুলিয়ারচর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক সংক্ষিপ্ত  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জোহরা'র সভাপতিত্বে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবান কর্মকর্তা মো. ওমর ফারুক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লিডার মো. ইলিয়াস ভূইয়া, দৈনিক নয়া দিগন্ত কুলিয়ারচর প্রতিনিধি মুহাম্মদ কাইসার হামিদ, দৈনিক আমাদের সময় কুলিয়ারচর প্রতিনিধি মো. নাঈমুজ্জামান নাঈম, দৈনিক ভোরের কাগজ কুলিয়ারচর প্রতিনিধি আলি হায়দার, দৈনিক জাতির বার্তা কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আলী সোহেল ও জুয়েল স্বাধীন বাংলা'র এডমিন মো. জুয়েল মিয়া প্রমুখ। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমান।

আরও খবর