‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

শান্তিতে নোবেলজয়ী সংস্থাকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-10-2024 02:21:54 pm

২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে পারমাণবিক অস্ত্রবিরোধী সংস্থা নিহন হিদানকিও। জাপানি সংস্থাটিকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।



শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট দেওয়া হয়।


এতে লেখা হয়, ২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য নিহন হিদানকিও-কে অভিনন্দন। পারমাণবিক নিরস্ত্রীকরণ ও শান্তির প্রতি সংস্থাটির অটল প্রতিশ্রুতি আমাদের সবার অনুপ্রেরণা। হিরোশিমা এবং নাগাসাকির ভয়াবহতা থেকে বিশ্বকে নিরাপদ রাখতে নিহন হিদানকিওর অক্লান্ত প্রচেষ্টা যেন কখনওই ভোলার নয়। এই সংস্থার সাহস এবং উৎসর্গের জন্য ধন্যবাদ। আবারও উষ্ণ অভিনন্দন।


এর আগে, বাংলাদেশ সময় বিকেল ৩টায় আজ শান্তিতে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান নিহন হিদানকিওর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। পুরস্কার পাওয়া সংগঠনটি স্থানীয়ভাবে হিবাকুশা নামে পরিচিত। সংগঠনটি হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়াদের প্রতিনিধিত্বকারী একটি জাপানি সংস্থা।


প্রসঙ্গত, ২০০৬ সালে সমাজের ‘নিচ থেকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন’ করার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

আরও খবর