কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

পিরোজপুরে প্রাইভেট কার খাদে পরে শিশুসহ নিহত ৮

পিরোজপুর সদরের কদমতলা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিন শিশুসহ আটজন নিহত হয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) রাত সোয়া ২টায় সদর উপজেলার নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও চার শিশু রয়েছে। ঘটনাস্থলে থেকে পাওয়া একটি মোবাইল ফোন থেকে নিহতদের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন, মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)। তারা শেরপুর জেলার খোলআচার পাড়া এলাকার বাসিন্দা। নিহত মোতালেবের এক আত্মীয় মোবাইল ফোনে তাদের পরিচয় নিশ্চিত করেছেন।

এ ছাড়া অপর চারজন হলেন, শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম, ছেলে শাহাদাৎ (১০) ও আবদুল্লাহ (৩)। তারা পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকার বাসিন্দা।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গাড়িতে থাকা আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাড়িতে থাকা আব্দুল মোতালেব নামে একজনের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেই সূত্র ধরে অন্যদের ঠিকানা খোঁজা হচ্ছে। নিহত মোতালেব সেনাবাহিনীর সিভিল স্টাফ ছিলেন।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ পিরোজপুর সদর হাসপাতালে রাখা হয়েছে। প্রাইভেটকারটি কোথা থেকে এসেছিল এবং কোথায় যাচ্ছিল সেই তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Tag
আরও খবর