হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণ ও যুবদের ক্ষমতায়নে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও বিশেষ সভা অনুষ্ঠিত। লাখাইয়ে পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত। ‎কুতুবদিয়ায় পুকুরে ডুবে ৭ বছর বয়সী শিশুর মৃত্যু কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস মিনিট্রাক সংঘর্ষ জয়পুরহাটে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম নামের এক এনজিও কর্মীর মৃত্যু রায়পুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ স্থানীয়দের লালপুরের ৩নং চংধুপইল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত

সাংবাদিক তানভীরের জানাজায় এসে সড়ক দুর্ঘটনায় বিএনপির এক নেতা নিহত

সড়ক দুর্ঘটনায় দৈনিক দিনকাল এর স্টাফ ও বিএনপির মিডিয়া সেলের কর্মী সাংবাদিক তানভীর আহমেদ এঁর নামাজে জানাজা পড়তে এসে সৈয়দ বশিরুজ্জামান বশির (৫০) নামে এক বিএনপি নেতা মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৭অক্টোবর) সকাল ১১টার দিকে মারা যান।

তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর জিয়া পরিষদের সাবেক সহ-সভাপতি ও কুলিয়ারচর পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির অন্যতম সদস্য।

রোববার (৬অক্টোবর) দিবাগর রাত ১২ টার দিকে কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলাস্থ বাজরা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। এসময় কুলিয়ারচর পৌর এলাকার পালটিয়া গ্রামের বিএনপি নেতা ভুলন মিয়া (৪৫) গুরুতর আহত হয়। আহত ভুলন মিয়াকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন এলাকাবাসী।

রোববার (৬অক্টোবর) বিকাল ২ টার দিকে সাংবাদিক তানভীর আহমেদ ঢাকার মগবাজার এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছোট এক ছেলে ও এক মেয়ে এবং তিন বোনসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। মরহুম তানভীর আহমেদ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বাজরা গ্রামের মরহুম আব্দুল কাদির ছেনু মিয়ার একমাত্র ছেলে।

রোববার দিবাগত রাত সাড়ে ১২ টা অর্থাৎ সোমবার (৭অক্টোবর) ০০:৩০ ঘটিকায় মরহুমের নামাজে জানাজা শেষে বাজরা গোরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হয় তাকে।

নামাজে জানাজায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি

উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ করেন। এ সময় নামাজে জানাজায় আগত মুসুল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে শরীফুল আলম সিআইপি মরহুম সাংবাদিক তানভীর আহমেদ এঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করে বলেন, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তানভীরের মৃত্যুর সংবাদ পেয়ে মর্মাহত হয়েছেন। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং তানভীরের দুই শিশুসন্তানের লেখাপড়াসহ পরিবারের দায় দায়িত্ব নিয়েছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপি'র সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, রামদী  ইউনিয়ন বিএনপি'র সভাপতি হাজী মো. মজলু মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন সহ বিএনপি'র বিভিন্ন স্তরের নেতাকর্মী, মরহুমের আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

সাংবাদিক তানভীর আহমেদ এঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কুলিয়ারচরের সাংবাদিক সমাজ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও খবর