স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

কিশোরগঞ্জে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত




নীলফামারীর কিশোরগঞ্জে অনিয়ম দূর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়ায় গাড়াগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 


সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হকের স্বাক্ষরিত  এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। 


আদেশে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার অনিয়ম দূর্নীতি , ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বানিজ্যসহ বিদ্যালয়ের আসবাবপত্র ক্রয়ের টাকা ও অতিরিক্ত ভর্তি ও সেশন ফি আত্মসাতের অভিযোগের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 


এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মৌসুমী হক বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে আনীত কিছু অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে। এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জবাব সন্তোষজনক না হওয়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ অনুসরণপূর্বক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


প্রসঙ্গত,এরআগে প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগে শিক্ষার্থীরা মানববন্ধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 


আরও খবর