শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

বড়লেখায় কিশোর নিখোঁজের দুই দিনেও মেলেনি সন্ধান

মৌলভীবাজারের বড়লেখায় দুইদিন থেকে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ কিশোরের নাম শাহেক আহমদ (১৬)। সে বড়লেখা উপজেলার ১০ নং দক্ষিণভাগ (দ.) ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দোহালিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯ টায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে সে আর ঘরে ফেরেনি। সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাকে পাচ্ছেনা স্বজনরা। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্নস্থানে খুঁজেও তাকে মেলেনি। এই ঘটনায় ওই কিশোরের খালাতো ভাই শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বড়লেখা থানায় সাধারণ ডায়েরি করেছেন (ডায়রি নং-১৫৫)। 

নিখোঁজ কিশোরের খালাতো ভাই হেলাল উদ্দীন জানান, আমার খালাতো ভাই সাহেক আহমদ দোহালিয়া নিজ বাসা হতে অজ্ঞাত স্থানে চলে যায় , আর খুঁজে পাইনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নাই, খোঁজাখুঁজি অব্যাহত আছে। 

কোনো সুহৃদয়বান ব্যক্তি সায়েক আহমদের সন্ধান পেলে ০১৭৮৮৭৩৬৭৬৫ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার। 

এ বিষয়ে বড়লেখা থানার (ওসি) মো. আব্দুল কাইয়ুম বলেন, সাহেক আহমদ নামে এক কিশোর নিখোঁজের ঘটনায় তার খালাতো ভাই থানায় জিডি করেছেন। প্রযুক্তির সাহায্যে তার অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
আরও খবর