নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমীন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল হাকিম, পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাংবাদিক গোলাম রব্বানী টিটু, স্বেচ্ছাসেবক ও সাংবাদিক জাহিদুল হক মনির প্রমুখ। অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন, ১৪টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। সভায় জানানো হয় এবছর ঝিনাইগাতী উপজেলায় ১৪টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। 

Tag
আরও খবর